Jashore , Friday, 23 October 2026
সর্বশেষ:
যশোরে ঢাক-কাঁসরের শব্দে প্রতিমা বিসর্জন রংপুর মেডিকেলে শর্টসার্কিট থেকে আগুন; আহত ৪০ হেফাজতে ইসলামের মধ্যস্থতায় ৭ কওমি দলের নতুন রাজনৈতিক জোট ‘সমমনা ইসলামি দল’ সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: সরকারের কূটনৈতিক ব্যর্থতার অভিযোগে সিপিবির বিক্ষোভ সাত দশকের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’! কোটি টাকার মাছ কেনাবেচার উৎসব যশোরে সার ডিলার নিয়োগে চরম দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ বিরোধী দলের ৫ এমপির অস্ত্র নিয়ে হামলা ও জমি দখলের হুমকি; যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার সরকার চায় ঐক্য, কিন্তু একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি : প্রধানমন্ত্রী যশোরে চিহ্নিত চোর ও চাঁদাবাজ মনিরুল ইসলাম সাগর আটক

অবৈধ ভূমি দখল ও সশস্ত্র হামলার প্রতিবাদে যশোরে সংবাদ সম্মেলন

oplus_2

স্বাধীন কন্ঠ ডেস্ক

অবৈধভাবে জনপথ দখল, সশস্ত্র হামলা ও হত্যার হুমকির প্রতিবাদে যশোরে সংবাদ সম্মেলন করেছেন এক কলেজ শিক্ষক। মঙ্গলবার সকালে যশোর প্রেসক্লাবের হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, মিসেস রুবিনা আলম। তিনি জানান, ঢাকার মোহাম্মদপুরের একটি সনামধন্য কলেজের প্রাণীবিজ্ঞান বিভাগের প্রভাষক তিনি। দীর্ঘদিন ধরে শিক্ষকতা করে আসলেও বর্তমানে নিজ এলাকায় অবৈধ ভূমি দখল ও হামলার ঘটনায় তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

তিনি অভিযোগ করেন, যশোরের চুড়ামনকাটি বাজার এলাকায় তাদের পরিবার প্রায় ৩০ বছর ধরে বসবাস করছে। স্থানীয় দুই ব্যক্তি অবৈধভাবে একটি প্রাচীন জনপথ দখল করে সেখানে স্থাপনা নির্মাণ করে মানুষের চলাচল বন্ধ করে দেন। অথচ মূল ভূমির দলিলে জায়গাটি রাস্তা হিসেবে উল্লেখ রয়েছে। দীর্ঘদিন ধরে ২৫ থেকে ৩০টি পরিবার এটি ব্যবহার করে আসছিল।

রুবিনা আলম বলেন, পথ দখলকে কেন্দ্র করে বিরোধের জেরে গত ১১ ফেব্রুয়ারি অভিযুক্তদের একজনের জামাতা ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। হামলায় তার মা ও বোনও আহত হন।

সংবাদ সম্মেলনে তিনি পাঁচ দফা দাবি তুলে ধরেন। এর মধ্যে রয়েছে,অবৈধ স্থাপনা উচ্ছেদ, বিতর্কিত ভূমিতে স্থায়ী নিষেধাজ্ঞা, জনপথে চলাচল পুনর্বহাল, হামলাকারীদের দ্রুত বিচার এবং তার ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তার ছোট বোন জান্নাতুল ফেরদৌস। রুবিনা আলম প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 11:37 am, Tuesday, 17 February 2026
67 Time View