শুক্রবার, ফেব্রুয়ারি ২০, ২০২৬
Homeসারাদেশদক্ষিণ-পশ্চিমাঞ্চলযশোরে পলিটেকনিক শিক্ষার্থীর আত্মহত্যা

যশোরে পলিটেকনিক শিক্ষার্থীর আত্মহত্যা

স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোর শহরের উপশহর এলাকায় পারিবারিক বিরোধের জেরে নাঈম ইসলাম (২১) নামে এক কলেজ শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে উপশহর সি-ব্লক এলাকার একটি ভাড়া বাসায় এই ঘটনা ঘটে।

নিহত নাঈম ইসলাম মাগুরা সদর উপজেলার পাল্লা বেলতলা গ্রামের রেজাউল ইসলামের ছেলে। সে যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। নিহত নাঈম ইসলাম উপশহর সি-ব্লকের পারভেজ মাসুদের বাড়িতে ভাড়া থাকতেন ।

পারিবারিক সূত্রে জানা যায়, আজ দুপুর আনুমানিক ১২টা ৪৫ মিনিটের দিকে পারিবারিক কলহের জেরে নিজ কক্ষের জানালার গ্রিলের সাথে স্ত্রীর ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন নাঈম। বিষয়টি টের পেয়ে তার স্ত্রী তাসফিয়া এবং প্রতিবেশী ইয়াসিন হোসেন তাকে দ্রুত উদ্ধার করেন। মুমূর্ষু অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

যশোর সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে নাঈমকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।

বর্তমানে নিহতের মরদেহ ময়নাতদন্ত ও পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। কোতোয়ালি মডেল থানা পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

এই বিভাগের আরো খবর

জনপ্রিয়