Jashore , Friday, 23 October 2026
সর্বশেষ:
যশোরে ঢাক-কাঁসরের শব্দে প্রতিমা বিসর্জন রংপুর মেডিকেলে শর্টসার্কিট থেকে আগুন; আহত ৪০ হেফাজতে ইসলামের মধ্যস্থতায় ৭ কওমি দলের নতুন রাজনৈতিক জোট ‘সমমনা ইসলামি দল’ সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: সরকারের কূটনৈতিক ব্যর্থতার অভিযোগে সিপিবির বিক্ষোভ সাত দশকের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’! কোটি টাকার মাছ কেনাবেচার উৎসব যশোরে সার ডিলার নিয়োগে চরম দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ বিরোধী দলের ৫ এমপির অস্ত্র নিয়ে হামলা ও জমি দখলের হুমকি; যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার সরকার চায় ঐক্য, কিন্তু একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি : প্রধানমন্ত্রী যশোরে চিহ্নিত চোর ও চাঁদাবাজ মনিরুল ইসলাম সাগর আটক

বাঘারপাড়ায় ৫ বছরের শিশুকে হাত-পা বেঁধে ধর্ষণের অভিযোগ

স্বাধীন কন্ঠ ডেস্ক

যশোরের বাঘারপাড়ায় ৫ বছর ৬ মাস বয়সী এক শিশুকে মিষ্টি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে মুখ ও হাত-পা বেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। বর্তমানে শিশুটি যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বুধবার দুপুরে তাকে হাসপাতালের গাইনী ওয়ার্ডে ভর্তি করা হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ১২টার সময় বাঘারপাড়া থানার খলশী গ্রামের জনৈক ব্যক্তির শিশু(নাম প্রকাশ বাদে) বাড়ির পাশে খেলা করছিল। এসময় একই গ্রামের আহাদ আলীর ছেলে সিহাব (১৮) শিশুটিকে একা পেয়ে মিষ্টি খাওয়ানোর কথা বলে প্রলুব্ধ করে।

অভিযোগ রয়েছে, সিহাব শিশুটিকে আব্দুল হাই মাস্টারের নির্জন বাগানে নিয়ে যায়। সেখানে শিশুটির মুখে টেপ পেঁচিয়ে এবং হাত-পা বেঁধে তার ওপর পাশবিক নির্যাতন চালানো হয়।

ঘটনার পর শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১টা ১৫ মিনিটের দিকে স্বজনরা তাকে যশোর সদর হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে সে হাসপাতালের তৃতীয় তলায় গাইনী ওয়ার্ডে চিকিৎসাধীন। ভিকটিমের মা অভিযোগ করেছেন, বিবাদী সিহাব তার মেয়ের ইচ্ছার বিরুদ্ধে এই জঘন্য অপরাধ ঘটিয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছে বলে জানা গেছে।

ভুক্তভোগী পরিবারটি বাঘারপাড়া থানায় বিষয়টি অবহিত করেছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। স্থানীয়রা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্ত সিহাবের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 02:37 pm, Wednesday, 25 February 2026
62 Time View