শুক্রবার, মার্চ ২৭, ২০২৬
Homeসারাদেশদক্ষিণ-পশ্চিমাঞ্চলকলারোয়ায় মনিং স্টার স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

কলারোয়ায় মনিং স্টার স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার কলারোয়া উপজেলার রামকৃষ্ণপুরে অবস্থিত মনিং স্টার স্কুল-এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে স্কুল প্রাঙ্গণ মাঠে এ ক্রীড়ানুষ্ঠানের আয়োজন করা হয়।

স্কুলের প্রধান শিক্ষক সবুজ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক বিপুল সরকার, বৈশাখী মণ্ডল, নমিতা রানীসহ বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতেই শিক্ষার্থীদের মনোমুগ্ধকর কুচকাওয়াজ ও ডিসপ্লে পরিবেশনা উপস্থিত অতিথি ও অভিভাবকদের মুগ্ধ করে। এবারের ক্রীড়া প্রতিযোগিতায় ১২টিরও বেশি খেলাধুলা ও বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এর মধ্যে ‘যেমন খুশি তেমন সাজো’ প্রতিযোগিতা এবং আমন্ত্রিত নারীদের জন্য আয়োজন করা ‘বেলুন খেলা’ ছিল বিশেষভাবে উপভোগ্য।

প্রতিযোগিতা শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মোট ৬৫ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

প্রধান শিক্ষক তার বক্তব্যে শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় অংশগ্রহণের আহ্বান জানান এবং তাদের নৈতিক শিক্ষায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন।

শিক্ষার্থীরা জানায়, অন্যান্য বছরের মতো এবারও ক্রীড়া প্রতিযোগিতা অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। নতুন নতুন আয়োজনের মাধ্যমে মনিং স্টার স্কুল শিক্ষার্থীদের মাঝে বাড়তি আনন্দ ও অনুপ্রেরণা সৃষ্টি করতে সক্ষম হয়েছে।

এই বিভাগের আরো খবর

জনপ্রিয়