Jashore , Friday, 23 October 2026
সর্বশেষ:
যশোরে ঢাক-কাঁসরের শব্দে প্রতিমা বিসর্জন রংপুর মেডিকেলে শর্টসার্কিট থেকে আগুন; আহত ৪০ হেফাজতে ইসলামের মধ্যস্থতায় ৭ কওমি দলের নতুন রাজনৈতিক জোট ‘সমমনা ইসলামি দল’ সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: সরকারের কূটনৈতিক ব্যর্থতার অভিযোগে সিপিবির বিক্ষোভ সাত দশকের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’! কোটি টাকার মাছ কেনাবেচার উৎসব যশোরে সার ডিলার নিয়োগে চরম দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ বিরোধী দলের ৫ এমপির অস্ত্র নিয়ে হামলা ও জমি দখলের হুমকি; যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার সরকার চায় ঐক্য, কিন্তু একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি : প্রধানমন্ত্রী যশোরে চিহ্নিত চোর ও চাঁদাবাজ মনিরুল ইসলাম সাগর আটক

নষ্ট গরুর মাংস বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

স্বাধীন কন্ঠ ডেস্ক

যশোরের কেশবপুরে পবিত্র রমজান মাসেও নষ্ট গরুর মাংস বিক্রির দায়ে জাকির হোসেন নামে এক মাংস ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের শ্রীগঞ্জ ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এ দণ্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনা করেন কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেকসোনা খাতুন। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ব্যবসায়ীর দোকানে বিপুল পরিমাণ পচা ও দুর্গন্ধযুক্ত মাংস পাওয়া যায়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. অলোকেশ কুমার সরকার ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাংসগুলো পরীক্ষা করে জনস্বাস্থ্যের জন্য সম্পূর্ণ অনুপযোগী বলে ঘোষণা করেন। পরে জব্দ করা মাংস তাৎক্ষণিকভাবে নদীতে ফেলে ধ্বংস করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী অভিযুক্ত ব্যবসায়ীকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, রমজান মাসে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মান ও মূল্য নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:57 pm, Thursday, 26 February 2026
75 Time View