স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরের বিরামপুরে অবস্থিত জামিয়া ইসলামিয়া শামসুল উলুম মাদ্রাসা-এ পবিত্র রমজান উপলক্ষে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে মাদ্রাসা প্রাঙ্গণে এ মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়াতুল আরাবিয়া দারুল আরকাম মাদ্রাসা যশোর-এর নায়েবে আমীর মুফতি ওবায়দুল্লাহ সাকিব। তিনি তাঁর বক্তব্যে রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। এ সময় তিনি শিক্ষার্থীদের নৈতিকতা ও আদর্শিক শিক্ষায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
মাহফিলে আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার সভাপতি হাসিবুর রহমান শামীম, সাধারণ সম্পাদক আল মামুন শাওন, প্রেসক্লাব যশোর-এর সহ-সভাপতি শেখ দিনু আহমেদ, সিনিয়র সাংবাদিক সাকিরুল আলম রিটনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ইফতার পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত অতিথি, শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
অনুষ্ঠানটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় আয়োজকদের প্রতি সন্তোষ প্রকাশ করেন উপস্থিত অতিথিরা।
