বুধবার, মার্চ ২৫, ২০২৬
Homeসারাদেশদক্ষিণ-পশ্চিমাঞ্চলযশোরে জলাবদ্ধতা নিরসনে ব্রিজ উদ্বোধন

যশোরে জলাবদ্ধতা নিরসনে ব্রিজ উদ্বোধন

স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরের ঝিকরগাছা ও চৌগাছা উপজেলায় জলাবদ্ধতা নিরসন এবং যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে ৫টি নতুন ব্রিজ নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে।

শনিবার দুপুরে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের তত্ত্বাবধানে নির্মাণাধীন ব্রিজগুলোর উদ্বোধন করেন ঝিকরগাছা-চৌগাছা আসনের সংসদ সদস্য মোসলেহ উদ্দিন ফরিদ। এসময় সংশ্লিষ্ট উপজেলার নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনকালে সংসদ সদস্য বলেন, দীর্ঘদিন ধরে এ অঞ্চলের মানুষ জলাবদ্ধতার কারণে চরম দুর্ভোগ পোহাচ্ছিলেন। নতুন ব্রিজগুলো নির্মাণের ফলে জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি স্থানীয়দের যাতায়াতে গতি আসবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে।

উপজেলা প্রশাসনের কর্মকর্তা রনী খাতুন জানান, সরকারি খালগুলো পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে তালিকা প্রস্তুত করে ধাপে ধাপে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত সময়ের মধ্যে ব্রিজগুলোর নির্মাণকাজ শেষ হলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতার ভোগান্তি অনেকটাই কমে আসবে।

এই বিভাগের আরো খবর

জনপ্রিয়