সর্বশেষ:
৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে এনসিপির লিফলেট বিতরণ
চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
৯ মাস পর খুলছে সেন্টমার্টিন: পর্যটকদের জন্য নতুন নিয়ম ও শত টাকা ফি নির্ধারণ
যশোরে অনুমতি ছাড়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছের ডাল কেটে বিক্রির অভিযোগ
বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও ভারতীয় মালামাল আটক
দীর্ঘ প্রতীক্ষার পর ন্যানো-ইউরিয়ার পেটেন্ট পেলেন যবিপ্রবির গবেষক ড. জাভেদ
যশোরে কলিমুদ্দিন সরদার ট্রাস্টের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাক্যাম্প অনুষ্ঠিত
যশোরে মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে জমজ শিশুদের যৌন নিপীড়নের অভিযোগ
টানা আট দিনের ছুটি শেষে বেনাপোল-পেট্রাপোল বন্দরে পুরোদমে আমদানি-রপ্তানি শুরু
জাতিসংঘের অর্থবহ সংস্কারে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমেছে ৭০ শতাংশ
স্বাধীন কন্ঠ ডেস্ক
পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নাটকীয়ভাবে কমে গেছে। জাহাজ ট্র্যাকিং প্ল্যাটফর্ম মেরিন ট্রাফিক ডটকম জানিয়েছে, শনিবার ইরান লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বড় ধরনের হামলার পর থেকে এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে ট্রানজিট বা চলাচল প্রায় ৭০ শতাংশ হ্রাস পেয়েছে।
গত তিন দিনে জাহাজগুলোর চলাচলের ধরনে ব্যাপক পরিবর্তন লক্ষ্য করেছে প্ল্যাটফর্মটি। মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, অনেক জাহাজকে মাঝপথ থেকে ইউ-টার্ন নিতে, গতি কমিয়ে দিতে বা অলস বসে থাকতে দেখা গেছে।
এ ছাড়া অনেক জাহাজ শেষ মুহূর্তে তাদের যাত্রাপথ পরিবর্তন করে অন্য দিকে ডাইভারশন নিয়েছে।





























