স্বাধীন কন্ঠ ডেস্ক
পবিত্র মাহে রমজান উপলক্ষে যশোর পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার পলিটেকনিক ইনস্টিটিউট ক্যম্পোসে এই ইফতার মাহফিল করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যশোর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক ডিপি ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম। তিনি বলেন, রমজান আত্মশুদ্ধি, সংযম ও ত্যাগের শিক্ষা দেয়। শিক্ষার্থীদের নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সমাজ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা শেখ শহিদুল বারী রবু, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি আলাউদ্দিন আলা, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আসলাম শেখ, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক তারেক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পী, সাংগঠনিক সম্পাদক শাহ নেওয়াজ ইমরান, নগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল বাশার সুজনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়া এমএম কলেজ ও নগর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও অংশগ্রহণ করেন।
পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সদস্য সচিব মেহেদী হাসান রিফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদল নেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয় এবং উপস্থিত সবাই একসঙ্গে ইফতার গ্রহণ করেন।
