Jashore , Saturday, 24 October 2026
সর্বশেষ:
যশোরে জাতীয় পার্টির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ যশোরে ইয়াবাসহ ‘আইনজীবী সহকারী’ ও আলোচিত লাবনী গ্রেপ্তার যশোরে সার ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে হাটসভা জাতীয় নাগরিক পার্টির পুনর্গঠিত কমিটির আহ্বায়ক নাহিদ, সদস্যসচিব আখতার মণিরামপুরে পাঁচ শহীদ বিপ্লবীর ৫৫তম মৃত্যুবার্ষিকী পালিত যশোর জেনারেল হাসপাতালে ৪০ লাখ টাকার চিকিৎসাসামগ্রী বিতরণ বিশ্ব পোলিও দিবস উপলক্ষে যশোরে রোটারির সচেতনতামূলক র‍্যালি কাল যশোরে ঢাক-কাঁসরের শব্দে প্রতিমা বিসর্জন রংপুর মেডিকেলে শর্টসার্কিট থেকে আগুন; আহত ৪০ হেফাজতে ইসলামের মধ্যস্থতায় ৭ কওমি দলের নতুন রাজনৈতিক জোট ‘সমমনা ইসলামি দল’

বিএনপির সঙ্গে পলের বৈঠক

স্বাধীন কন্ঠ ডেস্ক

বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা ১১টায় ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান সাংবাদিকদের বলেন, বৈঠকে বিভিন্ন দেশের সঙ্গে পারস্পরিক সম্পর্ক, পররাষ্ট্রনীতি, রাজনৈতিক সম্পর্ক ও বিএনপির দলীয় নীতি নিয়ে আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের জনগণের মধ্যে পারস্পারিক সম্পর্ক, কূটনৈতিক, অর্থনৈতিক, বৈদেশিক সম্পর্ক নিয়েও আলোচনা হয়।

তিনি বলেন, বর্তমান সরকার গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাস করে। আমরা একটি স্বৈরাচার শাসনব্যবস্থার অবসান ঘটিয়ে জনগণের সমর্থনে একটি সরকার গঠন করেছি। মানুষের কথা বলা, মত প্রকাশ ও অর্থনৈতিক স্বাধীনতার বিষয়ে আমেরিকার যে নীতি আমরাও সে নীতিতে বিশ্বাস করি এবং বিষয়টিকে পারস্পরিকভাবে এগিয়ে নিতে চাই।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সৌহার্দপূর্ণ শুভাকাঙ্ক্ষী। তারা অতীতে বিভিন্নভাবে সহযোগিতা করেছে। আমাদের দেশে নতুন সরকার হয়েছে তাই স্বাভাবিকভাবেই তারা এখানে আসবে এবং বাংলাদেশে কী হচ্ছে, আমাদের নীতিমালাগুলো কী, আমাদের ভবিষ্যৎ কর্মপন্থা কী এবং বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে আমাদের যে পারস্পরিক সম্পর্ক সেসব বিষয় আলোচনা হয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের যে সম্পর্ক সেসব বিষয় নিয়ে আলোচনায় অংশ নিতে তারা এ দেশে এসেছে। বিশ্বের বিভিন্ন দেশে যে ঘটনাপ্রবাহ সেসব বিষয়ে সার্বিক আলোচনা হয়েছে।

তিনি বলেন, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের যে ডিপ্লোম্যাটিক রিলেশন, আমাদের যে বৈদেশিক সম্পর্ক এবং আমাদের সঙ্গে তাদের যে অর্থনৈতিক সম্পর্ক সে বিষয় আলোচনা হয়েছে।

বিএনপির পাঁচ সদস্যের প্রতিনিধি দলে আরও ছিলেন– সংদস সদস্য ব্যারিস্টার নওশাদ জমির, ডা. মাহবুবুর রহমান, নায়েবা ইউসুফ ও ঢাকা জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 02:39 pm, Thursday, 5 March 2026
72 Time View