বুধবার, মার্চ ২৫, ২০২৬
Homeসারাদেশদক্ষিণ-পশ্চিমাঞ্চলএমএম কলেজে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার মাহফিল

এমএম কলেজে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার মাহফিল

স্বাধীন কন্ঠ ডেস্ক
পবিত্র মাহে রমজান উপলক্ষে যশোরের সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার কলেজের মধু মঞ্চের সামনে এ আয়োজন করা হয়।

ইফতার মাহফিলে কলেজের মধু মঞ্চের সামনের মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। বিপুল সংখ্যক শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এদিন প্রায় ১ হাজার ৪০০ শিক্ষার্থীকে ইফতার করানো হয়। এছাড়া নারী শিক্ষার্থীদের জন্য কলেজের হলগুলোতেও ইফতার পৌঁছে দেওয়া হয়।

অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন মহসিন আলী। পরে ইসলামী সংগীত পরিবেশন করেন জাহিদ হাসান।

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন ইসলামী ছাত্রশিবির এমএম কলেজ শাখার সভাপতি রাকিবুল হাসান। স্বাগত বক্তব্য দেন সংগঠনের কলেজ শাখার সেক্রেটারি আনিসুর রহমান আলিফ।

এ সময় মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও যশোর শহর সভাপতি উবায়দুল্লাহ হুসাইন এবং সংগঠনের সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও যশোর শহরের সাবেক সভাপতি কে. এম. আশরাফুল ইসলাম। অনুষ্ঠানে এমএম কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক শেখ হাসান ইমামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন এমএম কলেজ কেন্দ্রীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা আমজাদ হুসাইন।

এই বিভাগের আরো খবর

জনপ্রিয়