শনিবার, মার্চ ২৮, ২০২৬
সর্বশেষ
প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো নয়াপল্টনে তারেক রহমানবিএনপি সংবিধানের দোহাই দিয়ে গণভোটের আদেশকে অস্বীকার করছে: নাহিদ ইসলামযশোরে ইয়াবাসহ কুখ্যাত নারী মাদক ব্যবসায়ী প্রিয়া আটকমার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, ১২ মার্কিন সেনা আহতস্পিকার হাফিজ উদ্দিন আহমেদের স্ত্রী মারা গেছেনপুলিশকে আগের পোশাকে ফেরাতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রীযশোরে অজ্ঞাতদুষ্কৃতির খপ্পরে পড়ে গৃহবধূর সর্বস্ব লুটবুকভরা বাওড়ে সেচ্ছাসেবকদের ঈদ পুনর্মিলনীমণিরামপুরে দুর্বৃত্তদের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই কর্মী আহতযশোরে ‘অর্থ আওয়ার’ উপলক্ষে স্কাউটস রোভারের সচেতনতামূলক র‍্যালি
Homeসারাদেশদক্ষিণ-পশ্চিমাঞ্চলডেঙ্গু প্রতিরোধে যশোরে র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে যশোরে র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও জনসচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ও যশোর পৌরসভার উদ্যোগে পৃথকভাবে এ কর্মসূচি পালন করা হয়।

সকালে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে একটি র‍্যালি অনুষ্ঠিত হয়। হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়।হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন সাফায়েতের নেতৃত্বে এবং যশোরের সিভিল সার্জন ডা. মাসুদ রানার উপস্থিতিতে প্রায় অর্ধশতাধিক চিকিৎসক, স্টাফ নার্স ও ওয়ার্ড বয় এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

র‍্যালিটি হাসপাতাল এলাকা প্রদক্ষিণ শেষে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। এ সময় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা ও আশেপাশে জমে থাকা পরিষ্কার পানি অপসারণের বিষয়ে সচেতনতার আহ্বান জানানো হয়।

অন্যদিকে, একই দিনে জেলা প্রশাসকের কার্যালয়ে যশোর পৌরসভার আয়োজনে এডিস মশা ও ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম, মশক নিধন এবং জনসচেতনামূলক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। প্রতি শনিবার এই অভিযান পরিচালিত হবে।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, যশোর পৌরসভার প্রশাসক রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, সিভিল সার্জন ডা. মাসুদ রানা এবং পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা উত্তম কুমারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

কর্মসূচিতে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতাই সবচেয়ে কার্যকর হাতিয়ার। তাই নিজেদের বাসাবাড়ি ও আশপাশে জমে থাকা পরিষ্কার পানি নিয়মিত অপসারণের মাধ্যমে সবাইকে ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

এই বিভাগের আরো খবর

জনপ্রিয়