শনিবার, মার্চ ২৮, ২০২৬
সর্বশেষ
প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো নয়াপল্টনে তারেক রহমানবিএনপি সংবিধানের দোহাই দিয়ে গণভোটের আদেশকে অস্বীকার করছে: নাহিদ ইসলামযশোরে ইয়াবাসহ কুখ্যাত নারী মাদক ব্যবসায়ী প্রিয়া আটকমার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, ১২ মার্কিন সেনা আহতস্পিকার হাফিজ উদ্দিন আহমেদের স্ত্রী মারা গেছেনপুলিশকে আগের পোশাকে ফেরাতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রীযশোরে অজ্ঞাতদুষ্কৃতির খপ্পরে পড়ে গৃহবধূর সর্বস্ব লুটবুকভরা বাওড়ে সেচ্ছাসেবকদের ঈদ পুনর্মিলনীমণিরামপুরে দুর্বৃত্তদের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই কর্মী আহতযশোরে ‘অর্থ আওয়ার’ উপলক্ষে স্কাউটস রোভারের সচেতনতামূলক র‍্যালি
Homeসারাদেশদক্ষিণ-পশ্চিমাঞ্চলযশোর কোতোয়ালি মডেল থানার নতুন ওসি মাসুম খান

যশোর কোতোয়ালি মডেল থানার নতুন ওসি মাসুম খান

স্বাধীন কন্ঠ ডেস্ক

যশোরে কোতোয়ালি মডেল থানা-র নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাসুম খান। শুক্রবার সন্ধ্যার পর আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। এসময় থানার কর্মকর্তারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

একই অনুষ্ঠানে সদ্য বিদায়ী ওসি ফারুক আহমেদ-কে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। বিদায়ী মুহূর্তে সহকর্মীরা তার কর্মজীবনের জন্য শুভকামনা জানান।

দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল, ইন্সপেক্টর (অপারেশন) মমিনুল হকসহ বিভিন্ন পুলিশ ফাঁড়ির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বিভিন্ন সমালোচনার পর সাবেক ওসি ফারুক আহমেদকে প্রত্যাহার করা হয়। তার স্থলাভিষিক্ত হিসেবে মাসুম খানকে কোতোয়ালি মডেল থানার নতুন ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এই বিভাগের আরো খবর

জনপ্রিয়