বৃহস্পতিবার, মার্চ ২৬, ২০২৬
Homeপাঁচমেশালিযশোরে উইন কোরেক্সসহ আটক ৩

যশোরে উইন কোরেক্সসহ আটক ৩

স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৪০ বোতল অবৈধ মাদকদ্রব্য উইন কোরেক্সসহ তিনজনকে আটক করা হয়েছে। শনিবার (১৪ মার্চ ) সন্ধ্যায় কোতোয়ালি মডেল থানার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে অভিযান পরিচালনা করে। আটক ব্যক্তিরা হলেন, রকিবুল ইসলাম (৩৫), ওহিদুল ইসলাম শেখ ওরফে ওহিদুল (৩৫), আরাফাত মোল্লা (২৮)।

অভিযানকালে জনৈকা কাজল বেগমের বসতবাড়ির সামনে পাকা রাস্তার উপর থেকে তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের হাতে থাকা পৃথক প্লাস্টিকের বাজারের ব্যাগ তল্লাশি করে মোট ৪০ বোতল অবৈধ মাদকদ্রব্য উইন কোরেক্স উদ্ধার করা হয়।

ডিবি পুলিশ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং রবিবার তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এই বিভাগের আরো খবর

জনপ্রিয়