Jashore , Monday, 26 October 2026
সর্বশেষ:
৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে এনসিপির লিফলেট বিতরণ চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৯ মাস পর খুলছে সেন্টমার্টিন: পর্যটকদের জন্য নতুন নিয়ম ও শত টাকা ফি নির্ধারণ যশোরে অনুমতি ছাড়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছের ডাল কেটে বিক্রির অভিযোগ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও ভারতীয় মালামাল আটক দীর্ঘ প্রতীক্ষার পর ন্যানো-ইউরিয়ার পেটেন্ট পেলেন যবিপ্রবির গবেষক ড. জাভেদ যশোরে কলিমুদ্দিন সরদার ট্রাস্টের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাক্যাম্প অনুষ্ঠিত যশোরে মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে জমজ শিশুদের যৌন নিপীড়নের অভিযোগ টানা আট দিনের ছুটি শেষে বেনাপোল-পেট্রাপোল বন্দরে পুরোদমে আমদানি-রপ্তানি শুরু জাতিসংঘের অর্থবহ সংস্কারে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

নতুন সিনেমার ঘোষণা দিলেন অমিতাভ রেজা

বিনোদন ডেস্ক

স্ত্রী মুশফিকা মাসুদকে নিয়ে অমিতাভ রেজা চৌধুরী যৌথভাবে নির্মাণ করেছেন ওয়েব ফিল্ম ‘লাভ সিটার’। ঈদুল ফিতরে ৩য় দিন বঙ্গতে দেখা যাবে এটি। এরমধ্যেই নতুন সিনেমার ঘোষণা দিলেন ‘আয়নাবাজি’ খ্যাত নির্মাতা। ছবির গল্প লিখেছন অমিতাভ। তার সঙ্গে আছেন স্ত্রী মুশফিকাও।

সিনেমাটি নির্মাণও করবেন অমিতাভ রেজা চৌধুরী ও মুশফিকা মাসুদ। অমিতাভ রেজা চৌধুরী বলেন, ‘এই বছরে শেষেদিকে নতুন সিনেমার শুটিং শুরু করবো। গল্প লেখার কাজ চলমান। এরমধ্যে সবকিছু ঠিক করেবো। সামনে বছরে সিনেমাটা মুক্তি দিতে চাই। সেইভাবে সবকিছু গুছানো হয়েছে।’

জানা গেছে, মাইগ্রেশন নিয়ে হবে গল্পটি। মাইগ্রেশন নিয়ে নানা ভোগান্তির চিত্র এতে ফুটে উঠবে।

অমিতাভ রেজা চৌধুরী বলেন, ‘দুটি গল্প নিয়ে কাজ চলছে। তবে আমি মাইগ্রেশনের গল্প নিয়ে সিনেমাটা আগে বানাতে চাই। আশা করছি খুব তাড়াতাড়ি আমরা সবকিছু জানাতে পারবো।’

ঈদে মুক্তি পাবে অমিতাভ রেজা ‘লাভ সিটার’। ওয়েব ফিল্মটি নিয়ে অমিতাভ রেজা চৌধুরী বলেন, ‘গল্পটি আমার কাছে খুব ব্যক্তিগত। বড় শহরে মানুষে ভরা জীবনের মাঝেও এক ধরনের নিঃসঙ্গতা থাকে- যা অনেক সময় আমরা নিজেরাও বুঝতে পারি না। ‘লাভ সিটার’ সেই নিঃসঙ্গতার ভেতরে জন্ম নেওয়া এক অদ্ভুত সম্পর্কের গল্প। আমরা দেখতে চেয়েছি, ভালোবাসা সবসময় বড় কোনো নাটকীয় ঘটনা নয়; অনেক সময় তা খুব নীরব, খুব সাধারণ, কিন্তু গভীরভাবে মানবিক।

এই চলচ্চিত্রে বাস্তবতার মাঝেও আমরা একটি ছোট্ট ম্যাজিকের স্পর্শ রেখেছি। কারণ কখনও কখনও মানুষ এতটাই একা হয়ে যায় যে সে তার সবচেয়ে কাছের প্রাণির সঙ্গেই নিজের কথা বলতে শুরু করে।’

এএম সিনেমার ব্যানারে নির্মিত এই ওয়েব ফিল্মটির মূল গল্প শাহজাদা মামুনের। প্রধান চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ ও সাদিয়া আয়মান।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:28 pm, Monday, 16 March 2026
93 Time View