যশোর জেলা পরিষদের নবনির্বাচিত প্রশাসককে শুভেচ্ছা ও অভিনন্দন
স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোর জেলা পরিষদের নবনির্বাচিত প্রশাসক দেলোয়ার হোসেন খোকনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রীয় মালিকানাধীন বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা ও ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ।
মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে জেলা পরিষদ কার্যালয়ে আয়োজিত এক সৌজন্য সাক্ষাতে সোনালী, জনতা, অগ্রণী, কৃষি ও রূপালী ব্যাংকের কর্মকর্তারা এ শুভেচ্ছা জানান। জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (জেবিএবি) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবং রূপালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার আবিদ হাসানের নেতৃত্বে প্রতিনিধিদলটি প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করে।
এসময় নবনিযুক্ত প্রশাসকের সঙ্গে কুশল বিনিময় করা হয় এবং যশোর জেলার সার্বিক উন্নয়নে তাঁর সফলতা কামনা করেন উপস্থিত নেতৃবৃন্দ। তারা প্রশাসকের দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাসও দেন।
সৌজন্য সাক্ষাতে উপস্থিত ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ প্রশাসক দেলোয়ার হোসেন খোকনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তাঁর নতুন দায়িত্বে সাফল্য কামনা করেন।
উল্লেখ্য, আবিদ হাসান যশোর সরকারি এম এম কলেজ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। ছাত্রজীবনে তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের এম এম কলেজ শাখার সভাপতি ছিলেন। তিনি ২০১৪ সালে রূপালী ব্যাংকে অফিসার হিসেবে যোগদান করেন এবং বর্তমানে যশোর জোনাল অফিসে প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত আছেন।

























