Jashore , Friday, 23 October 2026
সর্বশেষ:
জাতীয় নাগরিক পার্টির পুনর্গঠিত কমিটির আহ্বায়ক নাহিদ, সদস্যসচিব আখতার মণিরামপুরে পাঁচ শহীদ বিপ্লবীর ৫৫তম মৃত্যুবার্ষিকী পালিত যশোর জেনারেল হাসপাতালে ৪০ লাখ টাকার চিকিৎসাসামগ্রী বিতরণ বিশ্ব পোলিও দিবস উপলক্ষে যশোরে রোটারির সচেতনতামূলক র‍্যালি কাল যশোরে ঢাক-কাঁসরের শব্দে প্রতিমা বিসর্জন রংপুর মেডিকেলে শর্টসার্কিট থেকে আগুন; আহত ৪০ হেফাজতে ইসলামের মধ্যস্থতায় ৭ কওমি দলের নতুন রাজনৈতিক জোট ‘সমমনা ইসলামি দল’ সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: সরকারের কূটনৈতিক ব্যর্থতার অভিযোগে সিপিবির বিক্ষোভ সাত দশকের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’! কোটি টাকার মাছ কেনাবেচার উৎসব যশোরে সার ডিলার নিয়োগে চরম দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ বিরোধী দলের ৫ এমপির

করোনা ভ্যাকসিন দেশে পৌঁছেছে।

মানিক কুমার স্টাফ রিপোর্টার:- ভারতের উপহারের ১৭ লাখ ৯৯ হাজার ২৬২ ডোজ করোনা ভ্যাকসিন দেশে পৌঁছেছে।

আজ বৃহস্পতিবার সকাল ১১টা ২০ মিনিটে এই করোনা ভ্যাকসিন ভারত থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে এই ভ্যাকসিন এসেছে। তার পর দেশের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ রাজধানীতে ভ্যাকসিন প্রয়োগ করা হবে।

ফ্লাইটের ১৬৭টি বক্সে ২০ লাখ ডোজ ভ্যাকসিন রয়েছে। বিমানবন্দর থেকে মহাখালীর ওয়্যার হাউজে নেয়ার জন্য দুটি ফ্রিজার গাড়িও প্রস্তুত রাখা হয়েছে।

প্রথম দফায় ২০ থেকে ২৫ জনের ওপর পরীক্ষামূলক প্রয়োগের পর, ফেব্রুয়ারিতেই করোনা টিকা প্রয়োগ শুরু হবে।

প্রথম মাসেই দেয়া হবে ৬০ লাখ ডোজ। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে- ফেব্রুয়ারি মাসে ৬০ লাখ মানুষ পাবেন করোনার টিকা।

যা সারা দেশে একযোগে দেয়া হবে সরকারি হাসপাতালগুলোয়।পার্শ্বপ্রতিক্রিয়ার কথা বিবেচনায় সরকারি হাসপাতালের বাইরে কোনো কেন্দ্র থাকবে না।

টিকা পেতে আবেদন করতে হবে অ্যাপের মাধ্যমে। ‘সুরক্ষা’ নামের এই অ্যাপটি ২৫শে জানুয়ারি স্বাস্থ্য বিভাগের কাছে হস্তান্তর করবে আইসিটি বিভাগ।

১৮ বছরের নিচে দেশের ৩৭ ভাগ জনগোষ্ঠীসহ ৭ কোটি মানুষ ভ্যাকসিনের আওতার বাইরে থাকবে।

এরপর ২৫শে জানুয়ারি বেক্সিমকোর মাধ্যমে আরো ৫০ লাখ ডোজ আসার কথা রয়েছে

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 12:32 pm, Thursday, 21 January 2021
26 Time View