মঙ্গলবার, এপ্রিল ৭, ২০২৬
Homeঅপরাধপাওনা টাকা চাওয়ায় হামলা:যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

পাওনা টাকা চাওয়ায় হামলা:যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরের মণিরামপুর উপজেলায় পাওনা টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে এক পরিবারের ওপর হামলা, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। উপজেলার ১নং রহিতা ইউনিয়নের পলাশী গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে মণিরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পাশাপাশি বুধবার (১ এপ্রিল) দুপুরে যশোর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে ঘটনার বিস্তারিত তুলে ধরেন তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আম্বিয়া খাতুন। এসময় উপস্থিত ছিলেন তার ভাই মোঃ বিল্লাল হোসেন ও তাদের ৭ বছর বয়সী কন্যাশিশু জিম খাতুন।

লিখিত অভিযোগে জানা যায়, বিল্লাল হোসেন মুন্সি ও তার স্ত্রী আম্বিয়া বেগমের মেয়ে জুই খাতুনের বৈবাহিক বিচ্ছেদের সময় কাবিন ও খোরপোষ বাবদ প্রাপ্ত ৬৫ হাজার টাকা স্থানীয় মোঃ মেহেদীর হেফাজতে রাখা হয়। পরবর্তীতে মেহেদী দুই দফায় ৩৪ হাজার ৫০০ টাকা পরিশোধ করলেও অবশিষ্ট ৩০ হাজার ৫০০ টাকা দীর্ঘদিন ধরে পরিশোধ না করে টালবাহানা করে আসছেন।

ভুক্তভোগীদের অভিযোগ, গত ৩১ মার্চ বিকেলে পাওনা টাকা চাইতে গেলে মেহেদীসহ স্থানীয় বুলবুল, রনি, আল-আমিন এবং আরও ৮-১০ জন অজ্ঞাতনামা ব্যক্তি তাদের বাড়ির সামনে এসে হামলা চালায়। এ সময় বাধা দিতে গেলে বিল্লাল হোসেনের ১৩ বছর বয়সী মেয়ে জবা খাতুনকে ধাক্কা দিয়ে লাঞ্ছিত করা হয়। হামলাকারীরা পাওনা টাকা আত্মসাতের উদ্দেশ্যে প্রাণনাশের হুমকি দেয় এবং তাদের বাড়ি থেকে উচ্ছেদের ভয় দেখায় বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

সংবাদ সম্মেলনে আম্বিয়া খাতুন জানান, তারা বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এই বিভাগের আরো খবর

জনপ্রিয়