Jashore , Friday, 23 October 2026
সর্বশেষ:
যশোরে ঢাক-কাঁসরের শব্দে প্রতিমা বিসর্জন রংপুর মেডিকেলে শর্টসার্কিট থেকে আগুন; আহত ৪০ হেফাজতে ইসলামের মধ্যস্থতায় ৭ কওমি দলের নতুন রাজনৈতিক জোট ‘সমমনা ইসলামি দল’ সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: সরকারের কূটনৈতিক ব্যর্থতার অভিযোগে সিপিবির বিক্ষোভ সাত দশকের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’! কোটি টাকার মাছ কেনাবেচার উৎসব যশোরে সার ডিলার নিয়োগে চরম দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ বিরোধী দলের ৫ এমপির অস্ত্র নিয়ে হামলা ও জমি দখলের হুমকি; যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার সরকার চায় ঐক্য, কিন্তু একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি : প্রধানমন্ত্রী যশোরে চিহ্নিত চোর ও চাঁদাবাজ মনিরুল ইসলাম সাগর আটক

নড়াইলে সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নড়াইল প্রতিনিধি
নড়াইলে সাংবাদিকদের সাথে জেলা পুলিশ সুপারের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে নড়াইল জেলা পুলিশ কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন সিকদার।

সভায় পুলিশ সুপার জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, খুনসহ বিভিন্ন অপরাধ দমন এবং কাগজবিহীন মোটরসাইকেল চলাচল বন্ধে পুলিশের চলমান কার্যক্রম তুলে ধরেন। পাশাপাশি এসব বিষয়ে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন তিনি।

তিনি বলেন, অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ সবসময় তৎপর রয়েছে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নূর আলম সিদ্দিক, কামরুজ্জামান ও রকিবুল হাসান। এছাড়াও রুর‍্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও নড়াইল জেলা কমিটির সভাপতি সাজ্জাদ আলম খান সজল এবং নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এম মাহবুবুর রশিদ লাবলুসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা ও করণীয় বিষয়ে মতামত তুলে ধরেন এবং পুলিশ প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 04:44 pm, Wednesday, 1 April 2026
156 Time View