শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬
Homeঅপরাধযশোরে র‍্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

যশোরে র‍্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরের শার্শা উপজেলায় র‍্যাব-৬ এর অভিযানে ৩০৫ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম ফারুক হোসেন (৩৫)। তিনি সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার রামভাদ্রপুর গ্রামের বাসিন্দা।

র‍্যাব সূত্র জানায়, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় মঙ্গলবার (৩১ মার্চ ) রাত ১১টা ৫ মিনিটে র‍্যাব-৬, সিপিসি-৩ যশোর কোম্পানির একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার বাঘাচড়া আমতলা মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

এসময় গ্রেফতারকৃত আসামির হেফাজত থেকে উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়েছে। এ ঘটনায় যশোরের শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামিকে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের আরো খবর

জনপ্রিয়