Jashore , Monday, 9 November 2026

স্কুল ফিডিং কর্মসূচি সরকারের যুগান্তকারী পদক্ষেপ: এমপি জাহাঙ্গীর আলম

নড়াইল প্রতিনিধি
নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেছেন, স্কুল ফিডিং কর্মসূচি সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ, যা শিক্ষার্থীদের বিদ্যালয়ের প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) নড়াইল জেলার কালিয়া উপজেলার পূর্ব কালিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘স্কুল ফিডিং কর্মসূচি’ বা ‘মিড ডে মিল’ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী অফিসার মো. জিন্নাতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উন্নয়ন সংস্থা সুশীলনের নির্বাহী প্রধান উপকূলবন্ধু মোস্তফা নুরুজ্জামান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহীদ মোল্লা এবং সুশীলনের উপ-পরিচালক ও প্রকল্প ফোকাল শাহিনা পারভিন।

এমপি জাহাঙ্গীর আলম বলেন, এই কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের পুষ্টিকর খাবার সরবরাহের মাধ্যমে অপুষ্টি কমবে এবং তারা পড়াশোনায় আরও মনোযোগী হবে। দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের শিশুদের জন্য এটি বিশেষভাবে সহায়ক। পাশাপাশি অভিভাবকদের মধ্যেও সন্তানদের বিদ্যালয়ে পাঠানোর আগ্রহ বাড়বে।

অনুষ্ঠানে জানানো হয়, বিশ্ব খাদ্য কর্মসূচির কারিগরি সহায়তা এবং বাংলাদেশ সরকারের অর্থায়নে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তত্ত্বাবধানে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। কালিয়া উপজেলার ১৫৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৮ হাজার ২৩৭ জন শিক্ষার্থীর মাঝে উন্নয়ন সংস্থা ‘সুশীলন’-এর মাধ্যমে পুষ্টিকর টিফিন বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

শিক্ষার্থীদের জন্য টিফিনে বনরুটি, কলা বা স্থানীয় মৌসুমি ফল, সেদ্ধ ডিম, ফর্টিফাইড বিস্কুট এবং ইউএইচটি দুধ সরবরাহ করা হবে বলে জানানো হয়।

সুশীলনের নির্বাহী প্রধান উপকূলবন্ধু মোস্তফা নুরুজ্জামান বলেন, এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের প্রয়োজনীয় শক্তি, প্রোটিন ও ভিটামিনের যোগান নিশ্চিত হবে, যা তাদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক ভূমিকা রাখবে। তিনি প্রকল্প বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, পর্যায়ক্রমে দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচি চালু হলে শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 05:08 pm, Thursday, 2 April 2026
144 Time View