সর্বশেষ:
যশোরে ঢাক-কাঁসরের শব্দে প্রতিমা বিসর্জন
রংপুর মেডিকেলে শর্টসার্কিট থেকে আগুন; আহত ৪০
হেফাজতে ইসলামের মধ্যস্থতায় ৭ কওমি দলের নতুন রাজনৈতিক জোট ‘সমমনা ইসলামি দল’
সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: সরকারের কূটনৈতিক ব্যর্থতার অভিযোগে সিপিবির বিক্ষোভ
সাত দশকের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’! কোটি টাকার মাছ কেনাবেচার উৎসব
যশোরে সার ডিলার নিয়োগে চরম দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ বিরোধী দলের ৫ এমপির
অস্ত্র নিয়ে হামলা ও জমি দখলের হুমকি; যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার
সরকার চায় ঐক্য, কিন্তু একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি : প্রধানমন্ত্রী
যশোরে চিহ্নিত চোর ও চাঁদাবাজ মনিরুল ইসলাম সাগর আটক
যশোরে অভিমানে কিশোরের আত্মহত্যা
স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোর শহরের বেজপাড়া এলাকায় অভিমানে এক কিশোরের আত্মহত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। নিহতের নাম রুদ্র (১৬) । সে শহরের ৮ নম্বর ওয়ার্ডের বেজপাড়া এলাকার বাসিন্দা সাধন বসুর ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, বিকেল আনুমানিক ৫টা ৪৫ মিনিটে রুদ্র মায়ের কাছে টাকা চাইলে তা না পেয়ে অভিমান করে নিজ ঘরের ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দেয়।
পরবর্তীতে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত যশোর সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
বর্তমানে মরদেহটি যশোর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
























