Jashore , Friday, 23 October 2026
সর্বশেষ:
যশোরে ঢাক-কাঁসরের শব্দে প্রতিমা বিসর্জন রংপুর মেডিকেলে শর্টসার্কিট থেকে আগুন; আহত ৪০ হেফাজতে ইসলামের মধ্যস্থতায় ৭ কওমি দলের নতুন রাজনৈতিক জোট ‘সমমনা ইসলামি দল’ সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: সরকারের কূটনৈতিক ব্যর্থতার অভিযোগে সিপিবির বিক্ষোভ সাত দশকের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’! কোটি টাকার মাছ কেনাবেচার উৎসব যশোরে সার ডিলার নিয়োগে চরম দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ বিরোধী দলের ৫ এমপির অস্ত্র নিয়ে হামলা ও জমি দখলের হুমকি; যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার সরকার চায় ঐক্য, কিন্তু একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি : প্রধানমন্ত্রী যশোরে চিহ্নিত চোর ও চাঁদাবাজ মনিরুল ইসলাম সাগর আটক

যশোরে প্রেমের ফাঁদে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরে প্রেমের সম্পর্কের সুযোগ নিয়ে এক তরুণীকে ধর্ষণ ও পরবর্তীতে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে এহসান আহমেদ ফয়সাল নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী আদালতে মামলা দায়ের করার পর আসামিপক্ষ ও তাদের প্রভাবশালী রাজনৈতিক ছত্রছায়ায় থাকা ব্যক্তিদের অব্যাহত হুমকি ও নির্যাতনে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে ভুক্তভোগী পরিবার।
এঘটনায় শনিবার সকালে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করেছে ওই নারী ।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী তরুণী জানান, ২০২৪ সালে ফেসবুকের মাধ্যমে যশোর সদর উপজেলার চোপদার পাড়ার এক যুবকের সঙ্গে তার পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে ওই যুবক তাকে কুয়াকাটা নিয়ে গিয়ে একটি হোটেলে আটকে রেখে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ করেন তিনি। পরবর্তীতে বিয়ের কথা বললে অভিযুক্ত যুবক তা এড়িয়ে যায় এবং বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করার জন্য প্রাণনাশের হুমকি দেয়। গত ১৫ মে যশোর কোতোয়ালি মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন ওই তরুণী, যা বর্তমানে বিচারাধীন।

তিনি আরও অভিযোগ করেন, মামলা দায়েরের পর অভিযুক্ত যুবক ও তার পরিবারের সদস্যরা বাদীর বাড়িতে গিয়ে ভয়ভীতি প্রদর্শন ও মামলা তুলে নিতে চাপ সৃষ্টি করে। একপর্যায়ে তাকে জোরপূর্বক অপহরণের চেষ্টা ও বিষপান করিয়ে হত্যার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন তিনি। পরে স্থানীয়দের সহযোগিতায় গুরুতর অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে যশোরের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে বাড়ি ফিরে গত ১১ জুন হত্যাচেষ্টার অভিযোগে আরও একটি মামলা দায়ের করেন ওই নারী।

অভিযুক্ত যুবকের দুলাভাই স্থানীয় একটি দলের একজন প্রভাবশালী নেতা হওয়ায় তারা এলাকায় ত্রাসের সৃষ্টি করছে। ওই নেতার প্রভাবে ভুক্তভোগী নারীকে বিভিন্নভাবে হয়রানি ও সামাজিকভাবে হেয় করা হচ্ছে।

সর্বশেষ আশ্রয়স্থল হিসেবে ভুক্তভোগী সাংবাদিকদের দ্বারস্থ হলে সেখানেও বাধার সৃষ্টি করা হয়। অভিযোগ উঠেছে, ওই নেতার ছত্রছায়ায় থাকা কয়েকজন ব্যক্তি সংবাদ সংগ্রহকালে ডিবিসি নিউজের ক্যামেরাম্যানের সঙ্গে অত্যন্ত অসৌজন্যমূলক আচরণ করেন এবং অন্যান্য সাংবাদিকদের এই সংবাদ প্রকাশ না করার জন্য চাপ প্রয়োগ করতে থাকেন।

প্রভাবশালীদের এমন নগ্ন হস্তক্ষেপ ও অব্যাহত হুমকিতে ভুক্তভোগী নারী ও তার পরিবার বর্তমানে ঘর থেকে বের হতে পারছেন না।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 03:15 pm, Saturday, 4 April 2026
224 Time View