Jashore , Friday, 23 October 2026
সর্বশেষ:
যশোরে জাতীয় পার্টির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ যশোরে ইয়াবাসহ ‘আইনজীবী সহকারী’ ও আলোচিত লাবনী গ্রেপ্তার যশোরে সার ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে হাটসভা জাতীয় নাগরিক পার্টির পুনর্গঠিত কমিটির আহ্বায়ক নাহিদ, সদস্যসচিব আখতার মণিরামপুরে পাঁচ শহীদ বিপ্লবীর ৫৫তম মৃত্যুবার্ষিকী পালিত যশোর জেনারেল হাসপাতালে ৪০ লাখ টাকার চিকিৎসাসামগ্রী বিতরণ বিশ্ব পোলিও দিবস উপলক্ষে যশোরে রোটারির সচেতনতামূলক র‍্যালি কাল যশোরে ঢাক-কাঁসরের শব্দে প্রতিমা বিসর্জন রংপুর মেডিকেলে শর্টসার্কিট থেকে আগুন; আহত ৪০ হেফাজতে ইসলামের মধ্যস্থতায় ৭ কওমি দলের নতুন রাজনৈতিক জোট ‘সমমনা ইসলামি দল’

গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে যশোরে জামায়াতের সমাবেশ

স্বাধীন কন্ঠ ডেস্ক
গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে যশোরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখা। রোববার বিকেলে শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দান প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান।

সমাবেশে বক্তারা দ্রুত গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানান এবং এ বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। তারা বলেন, জনগণের প্রত্যাশা পূরণে বিলম্ব না করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর উদ্যোগ নিতে হবে।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে শুরু হয়ে দড়াটানা মোড়, গাড়িখানা রোড হয়ে শহরের চৌরাস্তা মোড়ে গিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হয়। মিছিলে প্রায় এক হাজারের বেশি নেতাকর্মী অংশ নেন বলে আয়োজকরা জানান।

এ সময় উপস্থিত ছিলেন, যশোর এমএম কলেজের সাবেক ভিপি ও ব্যবসায়ী আব্দুল কাদের, জেলা জামায়াতের সেক্রেটারি আবু বক্কর সিদ্দিকী, সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস, দপ্তর সম্পাদক শাহাবুদ্দিন ইসলাম, পৌর জামায়াতের আমীর অধ্যাপক শামসুজ্জামান, কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক, শহর শাখার আমীর মাওলানা ইসমাইল এবং বাংলাদেশ লেবার পার্টি-এর যশোর জেলা শাখার সদস্য সচিব মোঃ রাজ্জাকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:11 pm, Sunday, 12 April 2026
75 Time View