Jashore , Friday, 23 October 2026
সর্বশেষ:
যশোরে ঢাক-কাঁসরের শব্দে প্রতিমা বিসর্জন রংপুর মেডিকেলে শর্টসার্কিট থেকে আগুন; আহত ৪০ হেফাজতে ইসলামের মধ্যস্থতায় ৭ কওমি দলের নতুন রাজনৈতিক জোট ‘সমমনা ইসলামি দল’ সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: সরকারের কূটনৈতিক ব্যর্থতার অভিযোগে সিপিবির বিক্ষোভ সাত দশকের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’! কোটি টাকার মাছ কেনাবেচার উৎসব যশোরে সার ডিলার নিয়োগে চরম দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ বিরোধী দলের ৫ এমপির অস্ত্র নিয়ে হামলা ও জমি দখলের হুমকি; যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার সরকার চায় ঐক্য, কিন্তু একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি : প্রধানমন্ত্রী যশোরে চিহ্নিত চোর ও চাঁদাবাজ মনিরুল ইসলাম সাগর আটক

যশোর জেলা পরিষদের প্রশাসক নির্বাচিত হওয়ায় খোকনকে রেড ক্রিসেন্টের সংবর্ধনা

স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নির্বাচিত হওয়ায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি যশোর ইউনিটের ভাইস প্রেসিডেন্ট দেলোয়ার হোসেন খোকনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার দুপুরে যশোর রেড ক্রিসেন্ট কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর রেড ক্রিসেন্ট ইউনিটের প্রেসিডেন্ট জাহিদ হাসান টুকুনু। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় ।নবনির্বাচিত প্রশাসক দেলোয়ার হোসেন খোকনের কর্মজীবন, সামাজিক কর্মকাণ্ড ও মানবিক অবদানের বিভিন্ন দিক তুলে ধরা হয়। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে তিনি মানবিক কার্যক্রম, সামাজিক উন্নয়ন ও জনসেবামূলক কাজে সম্পৃক্ত থেকে মানুষের আস্থা অর্জন করেছেন। তার এই নতুন দায়িত্ব প্রাপ্তি যশোরবাসীর জন্য গর্বের বিষয়।

সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সংগঠনের সদস্য গোলাম রেজা দুদু, মনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, চিন্ময় সাহা, অ্যাডভোকেট মো. এসহাত, এ কে এম শরফুদ্দৌলা ছোটলু,রাশেদ খান, ইউনিট অফিসার মোক্তার হোসেন, যুব প্রধান হুমায়ন কবীর হৃদয়, উপ-যুব প্রধান ইসমাইল হোসেন, ইমামুল হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, দেলোয়ার হোসেন খোকনের মতো একজন অভিজ্ঞ ও সমাজসেবামূলক ব্যক্তিত্ব জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পাওয়ায় উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে। তারা আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে যশোর জেলা পরিষদ জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।

সংবর্ধিত অতিথি দেলোয়ার হোসেন খোকন তার বক্তব্যে রেড ক্রিসেন্ট যশোর ইউনিটের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, আমার ওপর যে গুরু দায়িত্ব অর্পণ করা হয়েছে, আমি তা সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার মাধ্যমে বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা করব। মানুষের কল্যাণে কাজ করাই আমার মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, যশোরের সার্বিক উন্নয়ন, অবকাঠামোগত অগ্রগতি এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে তিনি সকলকে সঙ্গে নিয়ে কাজ করতে চান। এজন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানের শেষাংশে উপস্থিত অতিথিরা দেলোয়ার হোসেন খোকনের উত্তরোত্তর সফলতা কামনা করেন এবং নতুন দায়িত্ব পালনে তাকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।#

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:55 pm, Monday, 13 April 2026
67 Time View