Jashore , Saturday, 24 October 2026
সর্বশেষ:
যশোরে জাতীয় পার্টির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ যশোরে ইয়াবাসহ ‘আইনজীবী সহকারী’ ও আলোচিত লাবনী গ্রেপ্তার যশোরে সার ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে হাটসভা জাতীয় নাগরিক পার্টির পুনর্গঠিত কমিটির আহ্বায়ক নাহিদ, সদস্যসচিব আখতার মণিরামপুরে পাঁচ শহীদ বিপ্লবীর ৫৫তম মৃত্যুবার্ষিকী পালিত যশোর জেনারেল হাসপাতালে ৪০ লাখ টাকার চিকিৎসাসামগ্রী বিতরণ বিশ্ব পোলিও দিবস উপলক্ষে যশোরে রোটারির সচেতনতামূলক র‍্যালি কাল যশোরে ঢাক-কাঁসরের শব্দে প্রতিমা বিসর্জন রংপুর মেডিকেলে শর্টসার্কিট থেকে আগুন; আহত ৪০ হেফাজতে ইসলামের মধ্যস্থতায় ৭ কওমি দলের নতুন রাজনৈতিক জোট ‘সমমনা ইসলামি দল’

মার্কিন অবরোধের কাছাকাছি আসলেই ধ্বংস করা হবে ইরানি জাহাজ: ট্রাম্প

স্বাধীন কন্ঠ ডেস্ক

ইরানের ওপর পরিকল্পিত নৌ-অবরোধ শুরু হওয়ার পরপরই এক কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানিয়েছেন, কোনও ইরানি জাহাজ যদি এই অবরোধের ‘ধারেকাছে’ আসে, তবে সেগুলোকে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হবে।

ট্রাম্প তার নিজের প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ লিখেছেন, মার্কিন হামলায় ইরানের নৌবাহিনীর একটি বড় অংশ ধ্বংস হয়ে গেলেও তেহরানের কাছে এখনও কিছু দ্রুতগামী আক্রমণকারী জাহাজ অবশিষ্ট রয়েছে।

সরাসরি হুমকি দিয়ে প্রেসিডেন্ট বলেন, ‘সতর্কবাণী: যদি এর মধ্যে কোনও জাহাজ আমাদের নৌ-অবরোধের ধারেকাছে আসে, তবে সেগুলোকে তাৎক্ষণিকভাবে নিশ্চিহ্ন করা হবে। সমুদ্রে মাদক ব্যবসায়ীদের নৌযানের বিরুদ্ধে আমরা যে পদ্ধতি ব্যবহার করি, এখানেও ঠিক তাই করা হবে।

নিজের এই কঠোর অবস্থানের বর্ণনা দিতে গিয়ে ট্রাম্প আরও বলেন, ‘এটি হবে অত্যন্ত দ্রুত ও নৃশংস।’

সূত্র: এপি

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 09:39 pm, Monday, 13 April 2026
82 Time View