Jashore , Saturday, 24 October 2026
সর্বশেষ:
যশোরে জাতীয় পার্টির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ যশোরে ইয়াবাসহ ‘আইনজীবী সহকারী’ ও আলোচিত লাবনী গ্রেপ্তার যশোরে সার ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে হাটসভা জাতীয় নাগরিক পার্টির পুনর্গঠিত কমিটির আহ্বায়ক নাহিদ, সদস্যসচিব আখতার মণিরামপুরে পাঁচ শহীদ বিপ্লবীর ৫৫তম মৃত্যুবার্ষিকী পালিত যশোর জেনারেল হাসপাতালে ৪০ লাখ টাকার চিকিৎসাসামগ্রী বিতরণ বিশ্ব পোলিও দিবস উপলক্ষে যশোরে রোটারির সচেতনতামূলক র‍্যালি কাল যশোরে ঢাক-কাঁসরের শব্দে প্রতিমা বিসর্জন রংপুর মেডিকেলে শর্টসার্কিট থেকে আগুন; আহত ৪০ হেফাজতে ইসলামের মধ্যস্থতায় ৭ কওমি দলের নতুন রাজনৈতিক জোট ‘সমমনা ইসলামি দল’

যশোরে অবৈধ কীটনাশক ও সার মজুত: ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা

স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোর সদর উপজেলার চাঁচড়া এলাকায় অবৈধভাবে কীটনাশক ও সার মজুত এবং প্যাকেটজাত করার অপরাধে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (তারিখ) দুপুরে চাঁচড়া ঢাকা রোডে মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সামনের একটি বাড়িতে র‍্যাব, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও উপজেলা কৃষি অফিসের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন র‍্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি প্রিন্স। দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ী হাবিবউল্লাহ খান (পিতা: সাইদুল ইসলাম) দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে কীটনাশক ও সারের ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

অভিযান সূত্রে জানা যায়, প্রায় ৩৫ বছর ধরে ব্যবসা করলেও গত তিন বছর ধরে তার লাইসেন্স নবায়ন করা হয়নি। অভিযানের সময় তার বাড়ি থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ কীটনাশক, সার, খালি প্যাকেট, বোতল এবং লেবেলবিহীন পণ্য জব্দ করা হয়। এছাড়া যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই সেখানে পণ্য প্যাকেটজাত করার প্রমাণ পাওয়া যায়।

এ অনিয়মের দায়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা সেলিমুজ্জামান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক লাখ টাকা জরিমানা করেন।

অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা রাজিয়া সুলতানাসহ র‍্যাবের একটি টিম উপস্থিত ছিল।

র‍্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি প্রিন্স বলেন, জনস্বাস্থ্য ও কৃষি নিরাপত্তা বিঘ্নিতকারী যেকোনো অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 04:26 pm, Sunday, 19 April 2026
82 Time View