Jashore , Friday, 23 October 2026
সর্বশেষ:
যশোরে ঢাক-কাঁসরের শব্দে প্রতিমা বিসর্জন রংপুর মেডিকেলে শর্টসার্কিট থেকে আগুন; আহত ৪০ হেফাজতে ইসলামের মধ্যস্থতায় ৭ কওমি দলের নতুন রাজনৈতিক জোট ‘সমমনা ইসলামি দল’ সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: সরকারের কূটনৈতিক ব্যর্থতার অভিযোগে সিপিবির বিক্ষোভ সাত দশকের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’! কোটি টাকার মাছ কেনাবেচার উৎসব যশোরে সার ডিলার নিয়োগে চরম দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ বিরোধী দলের ৫ এমপির অস্ত্র নিয়ে হামলা ও জমি দখলের হুমকি; যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার সরকার চায় ঐক্য, কিন্তু একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি : প্রধানমন্ত্রী যশোরে চিহ্নিত চোর ও চাঁদাবাজ মনিরুল ইসলাম সাগর আটক

বেনাপোলে মাঠ থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার

স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরের বেনাপোল পোর্ট থানাধীন হরিণাপোতা গ্রাম-এর একটি মাঠ থেকে ইউনুছ হোসেন (৪৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা মাঠে কাজ করতে গিয়ে মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

নিহত ইউনুছ হোসেন একই থানার ছোট আঁচড়া গ্রাম-এর মোস্তাব আলীর ছেলে। তিনি পেশায় আমদানিকৃত পণ্যবাহী গাড়ির স্কট হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হরিণাপোতা গ্রামের পাশের একটি মাঠে মরদেহটি পড়ে থাকতে দেখে পথচারীরা চিৎকার শুরু করলে খবরটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়ে। পরে বেনাপোল পোর্ট থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

নিহতের ভাই ইউসুফ অভিযোগ করেন, ইউনুছের সঙ্গে তার স্ত্রী তাসলিমার পারিবারিক কলহ চলছিল। এক পর্যায়ে তাদের বিবাহবিচ্ছেদ হলেও পরে তাসলিমা আবার ইউনুছের সংসারে ফিরে আসেন। তার ধারণা, তাসলিমা অন্য কারো সঙ্গে যোগসাজশ করে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারেন।

এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এটি হত্যাকাণ্ড কি না বা কারা জড়িত—তা ময়নাতদন্ত ও তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:06 pm, Thursday, 23 April 2026
74 Time View