Jashore , Friday, 23 October 2026
সর্বশেষ:
যশোরে ঢাক-কাঁসরের শব্দে প্রতিমা বিসর্জন রংপুর মেডিকেলে শর্টসার্কিট থেকে আগুন; আহত ৪০ হেফাজতে ইসলামের মধ্যস্থতায় ৭ কওমি দলের নতুন রাজনৈতিক জোট ‘সমমনা ইসলামি দল’ সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: সরকারের কূটনৈতিক ব্যর্থতার অভিযোগে সিপিবির বিক্ষোভ সাত দশকের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’! কোটি টাকার মাছ কেনাবেচার উৎসব যশোরে সার ডিলার নিয়োগে চরম দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ বিরোধী দলের ৫ এমপির অস্ত্র নিয়ে হামলা ও জমি দখলের হুমকি; যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার সরকার চায় ঐক্য, কিন্তু একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি : প্রধানমন্ত্রী যশোরে চিহ্নিত চোর ও চাঁদাবাজ মনিরুল ইসলাম সাগর আটক

যশোরে জেলা ছাত্রদলের নবগঠিত কমিটি কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময়

স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোর জেলা ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগমের সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন। কেন্দ্রীয় সংসদ কর্তৃক কমিটি অনুমোদনের পর রবিবার দুপুরে নেতৃবৃন্দ এই শুভেচ্ছা বিনিময় করেন।

এর আগে শনিবার রাতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে যশোর জেলা ছাত্রদলের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত এই কমিটিতে কামরুজ্জামান বাপ্পিকে আহ্বায়ক এবং শাহ নেওয়াজ ইমরানকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে।

কমিটির অন্যান্য পদের মধ্যে বেনজির বিশ্বাসকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং শেখ হাসান ইমাম, রবিউল ইসলাম টিপু, আলমগীর হোসেন লিটন ও মাসুদ কায়সার ইস্তিকে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

রবিবার দুপুরে জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি ও সদস্য সচিব শাহনেওয়াজ ইমরানের নেতৃত্বে প্রতিনিধি দলটি অধ্যাপক নার্গিস বেগমের বাসভবনে যান। সেখানে নেতৃবৃন্দ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে দিকনির্দেশনা গ্রহণ করেন।

শুভেচ্ছা বিনিময়কালে নেতৃবৃন্দ বলেন, কেন্দ্রীয় ছাত্রদলের এই কমিটি অনুমোদনের মাধ্যমে যশোরে ছাত্রদলের সাংগঠনিক শক্তি আরও সুসংহত হবে। বিএনপির আদর্শ ও নীতিকে ধারণ করে শিক্ষার্থীদের অধিকার আদায় এবং যেকোনো গণতান্ত্রিক আন্দোলনে রাজপথে ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করবে।

অধ্যাপক নার্গিস বেগম নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, ছাত্রদল দেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অতন্দ্র প্রহরী। বর্তমান সময়ে সংগঠনকে শক্তিশালী করতে হলে আদর্শ ও শৃঙ্খলার কোনো বিকল্প নেই।

তিনি সাধারণ শিক্ষার্থীদের আস্থা অর্জনের মাধ্যমে একটি দায়িত্বশীল ছাত্রসংগঠন হিসেবে কাজ করার এবং আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে জমা দেওয়ার তাগিদ দেন।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন, নবগঠিত কমিটির আহবায়ক কামরুজ্জামান বাপ্পি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বেনজির বিশ্বাস, যুগ্ম আহ্বায়ক শেখ হাসান ইমাম, রবিউল ইসলাম টিপু, আলমগীর হোসেন লিটন ও মাসুদ কায়সার ইস্তিসহ জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:36 pm, Sunday, 3 May 2026
58 Time View