Jashore , Sunday, 25 October 2026
সর্বশেষ:
চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৯ মাস পর খুলছে সেন্টমার্টিন: পর্যটকদের জন্য নতুন নিয়ম ও শত টাকা ফি নির্ধারণ যশোরে অনুমতি ছাড়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছের ডাল কেটে বিক্রির অভিযোগ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও ভারতীয় মালামাল আটক দীর্ঘ প্রতীক্ষার পর ন্যানো-ইউরিয়ার পেটেন্ট পেলেন যবিপ্রবির গবেষক ড. জাভেদ যশোরে কলিমুদ্দিন সরদার ট্রাস্টের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাক্যাম্প অনুষ্ঠিত যশোরে মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে জমজ শিশুদের যৌন নিপীড়নের অভিযোগ টানা আট দিনের ছুটি শেষে বেনাপোল-পেট্রাপোল বন্দরে পুরোদমে আমদানি-রপ্তানি শুরু জাতিসংঘের অর্থবহ সংস্কারে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রকাশ্যে চুমু দেওয়ার সংস্কৃতি চালু করেছেন এক দলের প্রধান নেতা: রাশেদ খাঁন

শারীরিক প্রতিবন্ধীকে হুইলচেয়ার দিল স্বেচ্ছাসেবী সংগঠন ‘চৌগাছা পরিবার’

স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরের চৌগাছায় শারীরিক প্রতিবন্ধকতায় ভোগা এক অসহায় ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিয়েছে অরাজনৈতিক সেবামূলক প্রতিষ্ঠান ‘চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন’।

শুক্রবার (৮ মে) বিকালে চৌগাছা উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের নগরবর্ণি গুবিনাথপুর গ্রামের প্রতিবন্ধী শাহজাহান আলীর বাড়িতে গিয়ে তার হাতে এই হুইলচেয়ার তুলে দেন সংগঠনের সদস্যরা।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. বখতিয়ার হোসেন জানান শাহজাহান আলী দীর্ঘদিন ধরে শারীরিক প্রতিবন্ধকতার কারণে চলাফেরায় চরম ভোগান্তির শিকার হচ্ছিলেন। কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে একটি হুইলচেয়ার কেনা তার পক্ষে সম্ভব হচ্ছিল না। বিষয়টি জানতে পেরে মানবিক দৃষ্টিকোণ থেকে দ্রুত তাকে সহযোগিতার উদ্যোগ নেন ‘চৌগাছা পরিবার’-এর সদস্যরা। সংগঠনের দেশীয় ও প্রবাসী সদস্যদের যৌথ অর্থায়নে এই হুইলচেয়ারটি ক্রয় করা হয়।

এ উদ্যোগ প্রসঙ্গে সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফয়সাল আহম্মেদ বলেন, “অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের প্রধান লক্ষ্য। চৌগাছা পরিবার সবসময় মানবিক কাজের সঙ্গে ছিল, আছে এবং ভবিষ্যতেও সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাবে।” সংগঠনের প্রবাসী সদস্যরাও ভবিষ্যতে এমন মানবিক সহায়তা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

হুইলচেয়ার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চৌগাছা পরিবার সেচ্ছাসেবী সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, কেন্দ্রীয় সহ-সভাপতি শাহিন কবির, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান, জগদীসপুর ইউনিয়ন সাধারণ সম্পাদক সম্রাট শাকিল, ধর্ম বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম. রাজিব হোসেন রাজু, সুমন হোসেন, দীপ্ত বিশ্বাস, মো. রাকিবুল ইসলাম রনি এবং অরিত্র সরকার সহ প্রমুখ।

উল্লেখ্য, ‘বিপন্ন মানবতায় প্রবাসীর জয়’ এই স্লোগানকে ধারণ করে ‘চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন’ দীর্ঘদিন ধরে সমাজের অবহেলিত ও দরিদ্র মানুষের কল্যাণে নানামুখী মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 09:05 pm, Friday, 8 May 2026
82 Time View