Jashore , Friday, 23 October 2026
সর্বশেষ:
যশোরে ঢাক-কাঁসরের শব্দে প্রতিমা বিসর্জন রংপুর মেডিকেলে শর্টসার্কিট থেকে আগুন; আহত ৪০ হেফাজতে ইসলামের মধ্যস্থতায় ৭ কওমি দলের নতুন রাজনৈতিক জোট ‘সমমনা ইসলামি দল’ সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: সরকারের কূটনৈতিক ব্যর্থতার অভিযোগে সিপিবির বিক্ষোভ সাত দশকের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’! কোটি টাকার মাছ কেনাবেচার উৎসব যশোরে সার ডিলার নিয়োগে চরম দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ বিরোধী দলের ৫ এমপির অস্ত্র নিয়ে হামলা ও জমি দখলের হুমকি; যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার সরকার চায় ঐক্য, কিন্তু একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি : প্রধানমন্ত্রী যশোরে চিহ্নিত চোর ও চাঁদাবাজ মনিরুল ইসলাম সাগর আটক

যশোর সীমান্তে বিজিবি-র‍্যাবের যৌথ অভিযানে আটক দুই

স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‍্যাব-৬-এর যৌথ অভিযানে দুইজনকে আটক করা হয়েছে। এসময় বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপ ও বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করা হয়।

বৃহস্পতিবার যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঘিবা সীমান্ত এলাকায় যৌথ অভিযান চালিয়ে ধান্যখোলা গ্রাম থেকে দুইজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন ধান্যখোলা গ্রামের হায়দার আলীর ছেলে মোঃ ইমরান হোসেন (৩৫) এবং পুড়াবাড়ী নারায়ণপুর গ্রামের মৃত শফিকুল ইসলামের ছেলে মোঃ মিনাজুল (৪৫)।

অভিযানে তাদের কাছ থেকে ১১৮ বোতল উইনসেরেক্স কাফ সিরাপ, ৯৯ বোতল এসকাফ সিরাপ এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এছাড়া বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপির বিজিবি সদস্যরা পৃথক চোরাচালানবিরোধী অভিযানে ১২টি শাড়ি, দুটি থ্রি-পিস, দুটি কম্বল, ১৫টি পোশাকসামগ্রী, এক কেজি জিরা, এক প্যাকেট ফুসকা, ৭৮৬টি চকলেট এবং ২০৫টি কসমেটিকস সামগ্রী জব্দ করেন। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ৩ লাখ ৪২ হাজার ৪০০ টাকা।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। নিয়মিত অভিযানের মাধ্যমে সীমান্তবর্তী এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করা সম্ভব হচ্ছে।

আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা-এ হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:49 pm, Thursday, 14 May 2026
65 Time View