দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জয়রামপুর এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় রিশান(১২) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।

সে মিরপুর উপজেলার কাকিলাদহ গ্রামেরমৃত কামরুল ইসলামের ছেলে এবং জয়রামপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তমশ্রেণীর ছাত্র।

গত বছর বাবার মৃত্যুর পর রিশান জয়রামপুর গ্রামে তার নানা মৃত আহমদ আলীরবাড়ি থেকে লেখাপড়া করত।

দৌলতপুর থানার ওসি (তদন্ত) শাহাদত হোসেন জানান, আজ বুধবার সকাল ১১ টারদিকে কুষ্টিয়া-প্রাগপুর সড়কের জয়রামপুর বটতলা নামক স্থানে রাস্তা পারাপারেরসময় একটি মোটর সাইকেলের ধাক্কায় রাস্তায় পড়ে গিয়ে প্রচন্ড আঘাত লেগেঘটনাস্থলেই সে মারা যায়।

নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গেপাঠিয়েছে পুলিশ।স্থানীয়রা জানায়, ঐ সড়কটি মেরামতের কাজ চলছে।

সড়কে মেলে রাখা ধারালোপাথরের কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে তারা জানিয়েছেন।ছবির ক্যাপশন: সড়ক দূর্ঘটনায় মৃত রিশান।