Jashore , Thursday, 22 October 2026
সর্বশেষ:
যশোরে ঢাক-কাঁসরের শব্দে প্রতিমা বিসর্জন রংপুর মেডিকেলে শর্টসার্কিট থেকে আগুন; আহত ৪০ হেফাজতে ইসলামের মধ্যস্থতায় ৭ কওমি দলের নতুন রাজনৈতিক জোট ‘সমমনা ইসলামি দল’ সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: সরকারের কূটনৈতিক ব্যর্থতার অভিযোগে সিপিবির বিক্ষোভ সাত দশকের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’! কোটি টাকার মাছ কেনাবেচার উৎসব যশোরে সার ডিলার নিয়োগে চরম দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ বিরোধী দলের ৫ এমপির অস্ত্র নিয়ে হামলা ও জমি দখলের হুমকি; যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার সরকার চায় ঐক্য, কিন্তু একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি : প্রধানমন্ত্রী যশোরে চিহ্নিত চোর ও চাঁদাবাজ মনিরুল ইসলাম সাগর আটক

যশোরে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা

স্বাধীন কন্ঠ ডেস্ক
‘তুমি আমার ঠিকানা’ প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা অনুষ্ঠিত হচ্ছে। আগামী ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত যশোর ইনস্টিটিউট প্রাঙ্গণে এ মেলা অনুষ্ঠিত হবে।

মেলাকে সামনে রেখে রোববার বিকেলে যশোরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কমলেশ মজুমদার। এসময় উপস্থিত ছিলেন রেভিনিউ ডেপুটি কালেক্টর বাসুদেব কুমার মালো, সিনিয়র সহকারী কমিশনার (ভূমি অধিগ্রহণ কর্মকর্তা) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গুঞ্জন বিশ্বাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৯ মে সকাল ১০টা ৩০ মিনিটে যশোর ইনস্টিটিউট প্রাঙ্গণে মেলার উদ্বোধন করবেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। এর আগে সকাল ৯টা ৩০ মিনিটে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হবে।

এছাড়া ঢাকার তেজগাঁওয়ে ভূমি ভবন থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি’র উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি প্রদর্শন করা হবে।

মেলায় ভূমি বিষয়ক বিভিন্ন সেবা বুথ থেকে জনগণকে অনলাইনে ল্যান্ড ডট হভ ডট কম পোর্টালে নিবন্ধন, ভূমি উন্নয়ন কর প্রদান, ই-নামজারি, ই-পর্চা, মৌজাম্যাপ সংগ্রহ, অনলাইনে ডিসিআর ও ডাকযোগে খতিয়ান প্রাপ্তি, এলএ ক্ষতিপূরণের চেক গ্রহণসহ নানা সেবা দেওয়া হবে।

২০ মে যশোর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে ভূমি সেবা বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। একই দিন জেলা প্রশাসকের সভাকক্ষ ‘অমিত্রাক্ষর’-এ এক সেমিনার আয়োজন করা হবে।

মেলা চলাকালে ভূমি বিষয়ক জনসচেতনতামূলক সভা, সেবাগ্রহীতাদের সঙ্গে মতবিনিময় এবং বিভিন্ন তথ্যভিত্তিক কার্যক্রম অনুষ্ঠিত হবে। ২১ মে সমাপনী ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে মেলার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।

আয়োজকরা জানান, জেলা সদর ছাড়াও জেলার সব উপজেলায় ভূমিসেবা বুথ স্থাপন করে নাগরিকদের সেবা প্রদান করা হবে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:17 pm, Sunday, 17 May 2026
35 Time View