Jashore , Friday, 23 October 2026
সর্বশেষ:
যশোরে ঢাক-কাঁসরের শব্দে প্রতিমা বিসর্জন রংপুর মেডিকেলে শর্টসার্কিট থেকে আগুন; আহত ৪০ হেফাজতে ইসলামের মধ্যস্থতায় ৭ কওমি দলের নতুন রাজনৈতিক জোট ‘সমমনা ইসলামি দল’ সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: সরকারের কূটনৈতিক ব্যর্থতার অভিযোগে সিপিবির বিক্ষোভ সাত দশকের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’! কোটি টাকার মাছ কেনাবেচার উৎসব যশোরে সার ডিলার নিয়োগে চরম দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ বিরোধী দলের ৫ এমপির অস্ত্র নিয়ে হামলা ও জমি দখলের হুমকি; যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার সরকার চায় ঐক্য, কিন্তু একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি : প্রধানমন্ত্রী যশোরে চিহ্নিত চোর ও চাঁদাবাজ মনিরুল ইসলাম সাগর আটক

রামিসাসহ নারী নির্যাতনের প্রতিবাদে যশোরে মানববন্ধন ও বিক্ষোভ

স্বাধীন কন্ঠ ডেস্ক
রামিসাসহ সারাদেশে অব্যাহত ধর্ষণ, নারী নিপীড়ন ও হত্যার ঘটনার প্রতিবাদে যশোরে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ মে) সকাল ১১টায় প্রেসক্লাব যশোরের সামনে “নিপীড়ন বিরোধী যশোর”-এর ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে ছাত্র-যুবক, শিক্ষক, সাংস্কৃতিককর্মী, আইনজীবী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি রাশেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন বাসদ জেলা সদস্য সচিব কমরেড হাসিনুর রহমান, বাংলাদেশ বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক কমরেড তসলিম উর রহমান, গণতান্ত্রিক আইনজীবী সমিতির জেলা সাধারণ সম্পাদক মাহামুদ হাসান বুলু, শিক্ষাবিদ প্রফেসর ইসরারুল হক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব তারিকুল ইসলাম তারু, ইসলামিক বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সৈয়েদা বানু শিল্পী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা সাধারণ সম্পাদক অমিও রহমান, শিক্ষক খানজাহান আলী শান্ত, শ্যামল শর্মা, সাংবাদিক তৌহিস জামান, কমরেড জিল্লুর রহমান ভিটু, আহমেদ ফারুক লিটন, আব্দুল মালেক ও দেবু মল্লিক প্রমুখ।

বক্তারা বলেন, দেশে ধারাবাহিকভাবে নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনা বেড়ে চলেছে। বিচারহীনতার সংস্কৃতি ও প্রশাসনিক ব্যর্থতার কারণে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। তারা অভিযোগ করেন, নারী নির্যাতনের ঘটনাগুলো বিচ্ছিন্ন নয়; বরং এটি একটি অসুস্থ সামাজিক ও রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন।

সমাবেশে বক্তারা বলেন, “যে সমাজে নারী নিরাপদ নয়, সে সমাজ কখনো সভ্য বা মানবিক হতে পারে না। শুধু ক্ষোভ প্রকাশ নয়, ধর্ষণ ও নারী নিপীড়নের বিরুদ্ধে সংগঠিত সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।” তারা শিক্ষা প্রতিষ্ঠান, কর্মক্ষেত্র, গ্রাম ও শহর—সব জায়গায় নারীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

এ সময় রামিসাসহ সারাদেশের নির্যাতিত নারী ও শিশুদের প্রতি সংহতি প্রকাশ করে বক্তারা ধর্ষণ ও নারী নিপীড়নের ঘটনায় জড়িতদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি বিচারহীনতার সংস্কৃতি বন্ধ, নারীর প্রতি বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গির পরিবর্তন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে নারী নিপীড়ন, ধর্ষণ ও হত্যার বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 02:43 pm, Friday, 22 May 2026
58 Time View