সর্বশেষ:
যশোরে জাতীয় পার্টির বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ
যশোরে ইয়াবাসহ ‘আইনজীবী সহকারী’ ও আলোচিত লাবনী গ্রেপ্তার
যশোরে সার ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে হাটসভা
জাতীয় নাগরিক পার্টির পুনর্গঠিত কমিটির আহ্বায়ক নাহিদ, সদস্যসচিব আখতার
মণিরামপুরে পাঁচ শহীদ বিপ্লবীর ৫৫তম মৃত্যুবার্ষিকী পালিত
যশোর জেনারেল হাসপাতালে ৪০ লাখ টাকার চিকিৎসাসামগ্রী বিতরণ
বিশ্ব পোলিও দিবস উপলক্ষে যশোরে রোটারির সচেতনতামূলক র্যালি কাল
যশোরে ঢাক-কাঁসরের শব্দে প্রতিমা বিসর্জন
রংপুর মেডিকেলে শর্টসার্কিট থেকে আগুন; আহত ৪০
হেফাজতে ইসলামের মধ্যস্থতায় ৭ কওমি দলের নতুন রাজনৈতিক জোট ‘সমমনা ইসলামি দল’
স্পোর্টস কার ও ইভি গাড়ি প্রদর্শনী ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী
স্বাধীন কন্ঠ ডেস্ক
রাজধানীর তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে আয়োজিত স্পোর্টস কার ও ইভি (ইলেকট্রিক ভেহিকল) গাড়ি প্রদর্শনী ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৩ মে) সকাল ১০টায় তিনি সেখানে যান।
এ সময় তিনি আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন যানবাহন পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। প্রদর্শন করা যানবাহনের মধ্যে রয়েছে চার্জে চালিত প্রাইভেট কার ও মোটরসাইকেল।
প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়, প্রদর্শনী ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী। এছাড়াও কয়েকটি গাড়ি তিনি চালিয়ে যাচাই করেন।
সেখান থেকে বেলা ১১টা ৫ মিনিটে ময়মনসিংহের উদ্দেশে রওনা হন তিনি।




























