Jashore , Saturday, 24 October 2026
সর্বশেষ:
যশোরে জাতীয় পার্টির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ যশোরে ইয়াবাসহ ‘আইনজীবী সহকারী’ ও আলোচিত লাবনী গ্রেপ্তার যশোরে সার ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে হাটসভা জাতীয় নাগরিক পার্টির পুনর্গঠিত কমিটির আহ্বায়ক নাহিদ, সদস্যসচিব আখতার মণিরামপুরে পাঁচ শহীদ বিপ্লবীর ৫৫তম মৃত্যুবার্ষিকী পালিত যশোর জেনারেল হাসপাতালে ৪০ লাখ টাকার চিকিৎসাসামগ্রী বিতরণ বিশ্ব পোলিও দিবস উপলক্ষে যশোরে রোটারির সচেতনতামূলক র‍্যালি কাল যশোরে ঢাক-কাঁসরের শব্দে প্রতিমা বিসর্জন রংপুর মেডিকেলে শর্টসার্কিট থেকে আগুন; আহত ৪০ হেফাজতে ইসলামের মধ্যস্থতায় ৭ কওমি দলের নতুন রাজনৈতিক জোট ‘সমমনা ইসলামি দল’

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনের বিদায়ী সাক্ষাৎ

স্বাধীন কন্ঠ ডেস্ক
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। রবিবার (২৪ মে) বিকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে হাইকমিশনারের অবদানের জন্য ধন্যবাদ জানান এবং পরবর্তী দায়িত্ব পালনের জন্য শুভেচ্ছা জানান।

দুদেশের মানুষের পারস্পরিক স্বার্থ ও অভিন্ন সমৃদ্ধির জন্য বাংলাদেশের সঙ্গে বহুমুখী সম্পর্ককে আরও গভীর করতে ভারতের আগ্রহের কথা পুনরায় উল্লেখ করেন হাইকমিশনার।

দুদেশের উন্নয়নমূলক অগ্রাধিকারের ওপর ভিত্তি করে সহযোগিতার বিভিন্ন সম্ভাবনাময় ক্ষেত্র নিয়েও তারা সংক্ষেপে আলোচনা করেন।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:09 pm, Sunday, 24 May 2026
56 Time View