Jashore , Sunday, 25 October 2026
সর্বশেষ:
৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে এনসিপির লিফলেট বিতরণ চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৯ মাস পর খুলছে সেন্টমার্টিন: পর্যটকদের জন্য নতুন নিয়ম ও শত টাকা ফি নির্ধারণ যশোরে অনুমতি ছাড়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছের ডাল কেটে বিক্রির অভিযোগ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও ভারতীয় মালামাল আটক দীর্ঘ প্রতীক্ষার পর ন্যানো-ইউরিয়ার পেটেন্ট পেলেন যবিপ্রবির গবেষক ড. জাভেদ যশোরে কলিমুদ্দিন সরদার ট্রাস্টের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাক্যাম্প অনুষ্ঠিত যশোরে মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে জমজ শিশুদের যৌন নিপীড়নের অভিযোগ টানা আট দিনের ছুটি শেষে বেনাপোল-পেট্রাপোল বন্দরে পুরোদমে আমদানি-রপ্তানি শুরু জাতিসংঘের অর্থবহ সংস্কারে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েই হামলার শিকার বিএনপি নেতা বাবুল

স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরের শার্শা উপজেলার ১ নম্বর ডিহি ইউনিয়ন বিএনপির নেতা বাবুল আক্তারের ওপর ঈদের দিন সকালে হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আহত বাবুল আক্তার হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তিনি শার্শা থানায় লিখিত অভিযোগ দায়ের করার পাশাপাশি জেলা বিএনপি বরাবরও অভিযোগ করেছেন।

বাবুল আক্তার ডিহি ইউনিয়ন বিএনপির সদস্য এবং ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক। তিনি অভিযোগ করে বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী হওয়ার আগ্রহ প্রকাশ করে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ঘোষণা দেন। একই সঙ্গে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানিয়ে কয়েকটি প্যানা ও সাইনবোর্ড স্থাপন করেন। এসব প্যানা ও সাইনবোর্ডে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির বর্ষীয়ান নেতা সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম এবং বর্তমান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের ছবি সংযুক্ত ছিল।

তিনি জানান, গত ২৮ মে ঈদুল আযহার নামাজ আদায়ের পর ইউনিয়নের প্রাণকেন্দ্র পাকশিয়া বাজারে গণসংযোগ কার্যক্রম পরিচালনা করেন। পরে সকাল সাড়ে ১১টার দিকে বাড়ি ফেরার পথে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, তার পুত্র রাকিব হোসেনসহ কয়েকজন তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে মারাত্মকভাবে আহত করে ঘটনাস্থলে ফেলে রেখে যায় বলে অভিযোগ করেন তিনি।

স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শে বাসায় চিকিৎসা নিচ্ছেন।

বাবুল আক্তারের দাবি, পূর্ব থেকেই আব্দুল জব্বার প্রকাশ্যে ঘোষণা দিয়ে আসছিলেন যে তিনি চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ায় তাকে “দেখে নেওয়া হবে”। সেই ধারাবাহিকতায় তার ওপর এই হামলা চালানো হয়েছে বলে তিনি মনে করেন।

তিনি আরও অভিযোগ করেন, ইউনিয়নের বিভিন্ন স্থানে স্থাপন করা তার প্যানা ও সাইনবোর্ড কয়েকটি স্থান থেকে খুলে ফেলে ভাঙচুর করা হয়েছে। এতে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি তার রাজনৈতিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত হয়েছে।
ঘটনাটি রাজনৈতিক প্রতিহিংসা ও ভয়ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে সংঘটিত হয়েছে বলে দাবি করে বাবুল আক্তার বলেন, বর্তমানে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ ব্যাপারে শার্শা থানার অফিসার ইনচার্জ মারুফ হোসেন বলেন, “আমরা লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।”

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 11:50 am, Saturday, 30 May 2026
58 Time View