Jashore , Friday, 23 October 2026
সর্বশেষ:
যশোরে ঢাক-কাঁসরের শব্দে প্রতিমা বিসর্জন রংপুর মেডিকেলে শর্টসার্কিট থেকে আগুন; আহত ৪০ হেফাজতে ইসলামের মধ্যস্থতায় ৭ কওমি দলের নতুন রাজনৈতিক জোট ‘সমমনা ইসলামি দল’ সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: সরকারের কূটনৈতিক ব্যর্থতার অভিযোগে সিপিবির বিক্ষোভ সাত দশকের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’! কোটি টাকার মাছ কেনাবেচার উৎসব যশোরে সার ডিলার নিয়োগে চরম দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ বিরোধী দলের ৫ এমপির অস্ত্র নিয়ে হামলা ও জমি দখলের হুমকি; যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার সরকার চায় ঐক্য, কিন্তু একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি : প্রধানমন্ত্রী যশোরে চিহ্নিত চোর ও চাঁদাবাজ মনিরুল ইসলাম সাগর আটক

যশোরে শীর্ষ সন্ত্রাসী ‘খোঁড়া কামরুল’ গ্রেপ্তার

স্বাধীন কণ্ঠ ডেস্ক

যশোরের চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী, হত্যা ও অস্ত্রসহ অন্তত ২০টি মামলার এজাহারভুক্ত আসামি কামরুল ইসলাম ওরফে খোঁড়া কামরুলকে (৪৭) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রোববার (৩১ মে) যশোর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম। গ্রেপ্তারকৃত খোঁড়া কামরুল যশোর শহরতলীর খোলাডাঙ্গা এলাকার আব্দুল আজিজের ছেলে।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ জানায়, গত ৬ এপ্রিল কোতোয়ালি থানায় দায়ের করা একটি অস্ত্র আইনের মামলায় খালিদুর রহমান টিটু ও শেখ মইনুদ্দিন ফেরদৌস নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে উদ্ধার হওয়া অবৈধ অস্ত্রের চালানের সঙ্গে খোঁড়া কামরুলের সরাসরি সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়।

এরপর ডিবি পুলিশের একটি বিশেষ দল তাকে গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করে। অভিযানের ধারাবাহিকতায় শনিবার (৩০ মে) বিকেলে যশোর শহরের মিশনপাড়া এলাকার একটি ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে খোঁড়া কামরুলকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, কামরুল যশোর শহর ও আশপাশের এলাকায় সংঘটিত বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত অবৈধ অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যের অন্যতম প্রধান জোগানদাতা হিসেবে কাজ করতেন। এছাড়া যশোর ও পার্শ্ববর্তী জেলাগুলোতে সক্রিয় অবৈধ অস্ত্র কেনাবেচা চক্রের সঙ্গেও তার সম্পৃক্ততা রয়েছে।

পুলিশের রেকর্ড অনুযায়ী, কামরুলের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা, অস্ত্র আইনে ছয়টি, বিস্ফোরক আইনে চারটি, চাঁদাবাজি আইনে সাতটি, বিশেষ ক্ষমতা আইনে একটি এবং মাদক আইনে একটিসহ মোট ২০টি মামলা বিচারাধীন রয়েছে।

প্রেস ব্রিফিংয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ডিবি পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে। একই সঙ্গে তার চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 06:12 pm, Sunday, 31 May 2026
58 Time View