Jashore , Sunday, 25 October 2026
সর্বশেষ:
৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে এনসিপির লিফলেট বিতরণ চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৯ মাস পর খুলছে সেন্টমার্টিন: পর্যটকদের জন্য নতুন নিয়ম ও শত টাকা ফি নির্ধারণ যশোরে অনুমতি ছাড়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছের ডাল কেটে বিক্রির অভিযোগ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও ভারতীয় মালামাল আটক দীর্ঘ প্রতীক্ষার পর ন্যানো-ইউরিয়ার পেটেন্ট পেলেন যবিপ্রবির গবেষক ড. জাভেদ যশোরে কলিমুদ্দিন সরদার ট্রাস্টের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাক্যাম্প অনুষ্ঠিত যশোরে মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে জমজ শিশুদের যৌন নিপীড়নের অভিযোগ টানা আট দিনের ছুটি শেষে বেনাপোল-পেট্রাপোল বন্দরে পুরোদমে আমদানি-রপ্তানি শুরু জাতিসংঘের অর্থবহ সংস্কারে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ বাতিলের দাবিতে যশোরে মানববন্ধন

স্বাধীন কন্ঠ ডেস্ক
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ওপর বাংলাদেশ ব্যাংক ও সরকারের অযাচিত হস্তক্ষেপ এবং বিতর্কিত চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে যশোরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ জুন) দুপুরে যশোর শহরের আরএন রোডে ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’ যশোর শাখার ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

ফোরামের যশোর শাখার আহ্বায়ক রাশেদুজ্জামান রতনের সভাপতিত্বে এবং সদস্য সচিব কামরুল ইসলাম শিহাবের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন সাধারণ গ্রাহক মানসুরা আক্তার ইতি, ফারুক হোসেন, ড. মাহবুবুর রহমান, মাইনুল ইসলামসহ আরও অনেকে।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গ্রাহকদের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে ১০ দফা দাবি উপস্থাপন করা হলেও তা আমলে নেওয়া হয়নি। বরং গত ২৪ মার্চ কর্মরত চেয়ারম্যান অধ্যাপক ড. ওবায়দুর রহমানকে পদচ্যুত করে খুরশীদ আলমকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তারা এ নিয়োগকে অবৈধ আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যানের ঘোষণা দেন।

বক্তারা দাবি করেন, ইসলামী ব্যাংকের গ্রাহকদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে এবং মতিঝিলে গ্রাহকদের ওপর হামলার ঘটনাও ঘটেছে। তারা বলেন, দেশের প্রায় ৩ কোটি গ্রাহকের আস্থা ও আমানতের সঙ্গে কোনো ধরনের ছিনিমিনি খেলা মেনে নেওয়া হবে না।

সমাবেশে বক্তারা আরও বলেন, ২০১৭ সালে এস আলম গ্রুপের মাধ্যমে ব্যাংকটি দখলের যে অভিযোগ উঠেছিল, তার পুনরাবৃত্তি ঘটতে দেওয়া হবে না। কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষের আমানতে গড়ে ওঠা ব্যাংককে রক্ষায় গ্রাহকরা ঐক্যবদ্ধ রয়েছেন বলে তারা উল্লেখ করেন।

নবনিযুক্ত চেয়ারম্যান খুরশীদ আলমের সমালোচনা করে বক্তারা তার বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন অভিযোগের উল্লেখ করেন এবং দাবি করেন, বিতর্কিত ব্যক্তিকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়ে গ্রাহকদের আস্থার প্রতি অবমূল্যায়ন করা হয়েছে।

সমাবেশ থেকে অবিলম্বে চেয়ারম্যানের নিয়োগ বাতিল, গ্রাহকদের ১০ দফা দাবি বাস্তবায়ন এবং ইসলামী ব্যাংকের স্বাধীনতা ও স্বকীয়তা বজায় রাখার দাবি জানানো হয়। দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 05:18 pm, Tuesday, 2 June 2026
76 Time View