Jashore , Friday, 23 October 2026
সর্বশেষ:
যশোরে ঢাক-কাঁসরের শব্দে প্রতিমা বিসর্জন রংপুর মেডিকেলে শর্টসার্কিট থেকে আগুন; আহত ৪০ হেফাজতে ইসলামের মধ্যস্থতায় ৭ কওমি দলের নতুন রাজনৈতিক জোট ‘সমমনা ইসলামি দল’ সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: সরকারের কূটনৈতিক ব্যর্থতার অভিযোগে সিপিবির বিক্ষোভ সাত দশকের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’! কোটি টাকার মাছ কেনাবেচার উৎসব যশোরে সার ডিলার নিয়োগে চরম দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ বিরোধী দলের ৫ এমপির অস্ত্র নিয়ে হামলা ও জমি দখলের হুমকি; যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার সরকার চায় ঐক্য, কিন্তু একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি : প্রধানমন্ত্রী যশোরে চিহ্নিত চোর ও চাঁদাবাজ মনিরুল ইসলাম সাগর আটক

জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও লোডশেডিংয়ের প্রতিবাদে যশোরে এনসিপির মোমবাতি মিছিল

স্বাধীন কন্ঠ ডেস্ক
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এবং জেলার বিভিন্ন স্থানে চলমান অসহনীয় লোডশেডিংয়ের প্রতিবাদে যশোরে মোমবাতি মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যশোর জেলা শাখার উদ্যোগে শহরের ভৈরব চত্বরে এ কর্মসূচি পালিত হয়।

মোমবাতি মিছিলে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিক অংশ নেন। পরে ভৈরব চত্বরে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তারা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং বিদ্যুৎ সংকটের কারণে সৃষ্ট জনদুর্ভোগের তীব্র সমালোচনা করেন।

এনসিপি যশোর জেলা শাখার প্রধান সমন্বয়কারী মোহাম্মদ নুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য ইয়াহিয়া জিসান।

এসময় বক্তারা বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে পরিবহন ব্যয় থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। একই সঙ্গে দীর্ঘস্থায়ী লোডশেডিংয়ের কারণে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা কার্যক্রম এবং সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দেশের বিভিন্ন অঞ্চলে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় জনজীবনে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। তারা দ্রুত জ্বালানি ও বিদ্যুৎ খাতের সংকট নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান।

বক্তারা বলেন, জাতীয় নাগরিক পার্টি সারা দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছে। জনগণের দাবি মেনে অবিলম্বে জ্বালানি তেলের দাম কমাতে হবে এবং বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে হবে। জনগণের দুর্ভোগ দীর্ঘায়িত হলে এর দায় সরকারকেই নিতে হবে।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, জ্বালানি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজন হলে ভর্তুকির মাধ্যমে হলেও জনগণের ন্যায্য সেবা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ ব্যবস্থার দুর্বলতা দূর করে লোডশেডিং নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, জনগণের জীবনযাত্রা স্বাভাবিক রাখতে জ্বালানি ও বিদ্যুৎ খাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ প্রয়োজন। অন্যথায় অর্থনীতি, শিল্প উৎপাদন ও কর্মসংস্থানের ওপর এর নেতিবাচক প্রভাব আরও বাড়বে।

সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা মোমবাতি হাতে একটি প্রতিবাদ মিছিল বের করেন। মিছিলটি ভৈরব চত্বরের আশপাশের সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সমাবেশস্থলে এসে শেষ হয়।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন যশোর জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী সাজিদ সারোয়ার ও সালমা আক্তার আশা, যুবশক্তির আহ্বায়ক এমদাদ হোসাইন, মুখ্য সংগঠক সোহানুর রহমান সোহাগ, যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল নাদিম, সদর উপজেলা সংগঠক ফরাদ হোসেনসহ দলীয় নেতাকর্মী ও সাধারণ নাগরিকরা।

সমাবেশ থেকে জ্বালানি তেলের মূল্য পুনর্বিবেচনা, লোডশেডিং কমানো এবং জনদুর্ভোগ নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। একই সঙ্গে এসব দাবিতে শান্তিপূর্ণ গণআন্দোলন অব্যাহত রাখার ঘোষণাও দেন বক্তারা।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:36 pm, Tuesday, 2 June 2026
77 Time View