Jashore , Friday, 23 October 2026
সর্বশেষ:
যশোরে ঢাক-কাঁসরের শব্দে প্রতিমা বিসর্জন রংপুর মেডিকেলে শর্টসার্কিট থেকে আগুন; আহত ৪০ হেফাজতে ইসলামের মধ্যস্থতায় ৭ কওমি দলের নতুন রাজনৈতিক জোট ‘সমমনা ইসলামি দল’ সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: সরকারের কূটনৈতিক ব্যর্থতার অভিযোগে সিপিবির বিক্ষোভ সাত দশকের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’! কোটি টাকার মাছ কেনাবেচার উৎসব যশোরে সার ডিলার নিয়োগে চরম দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ বিরোধী দলের ৫ এমপির অস্ত্র নিয়ে হামলা ও জমি দখলের হুমকি; যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার সরকার চায় ঐক্য, কিন্তু একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি : প্রধানমন্ত্রী যশোরে চিহ্নিত চোর ও চাঁদাবাজ মনিরুল ইসলাম সাগর আটক

শার্শায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা, আটক ৩

নিজস্ব প্রতিবেদক
যশোরের শার্শা উপজেলার ছোট বসন্তপুর গ্রামে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় তিনজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় পাঁচজনকে আসামি করে শার্শা থানায় মামলা দায়ের করা হয়েছে।

সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আটকের বিষয়টি নিশ্চিত করেন শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাতে ভুক্তভোগী নারী পাঁচজনের নাম উল্লেখ করে শার্শা থানায় মামলা দায়ের করেন। মামলার পরপরই অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন উপজেলার নিজামপুর ইউনিয়নের চান্দুড়িয়ার ঘোপ গ্রামের আলাউদ্দিন শেখের ছেলে হাসিব আল হাসান (১৯), ছোট বসন্তপুর গ্রামের মফিজুর রহমানের ছেলে আব্দুর রহমান ইমন (২৪) এবং একই গ্রামের মালেক মোড়লের ছেলে মেহেদি হাসান টুটুল (২৫)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১২ জুন দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে এক প্রবাসীর স্ত্রী প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির উঠানে বের হলে আগে থেকে ওঁৎ পেতে থাকা কয়েকজন তাকে ভয়ভীতি দেখিয়ে ঘরে নিয়ে যায়। অভিযোগে বলা হয়েছে, সেখানে প্রথমে একজন তাকে ধর্ষণ করে। পরে অন্য আসামিরা তাকে বাড়ির পাশের একটি পুকুরপাড়ে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে। ঘটনার সময় ভুক্তভোগীকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরবর্তীতে ভুক্তভোগী বিষয়টি পরিবারের সদস্যদের জানিয়ে থানায় অভিযোগ করেন।

মামলার অপর দুই পলাতক আসামি হলেন ছোট বসন্তপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আব্দুল্লাহ আল মামুন (২৬) এবং একই গ্রামের ইমন (২৪)।

শার্শা থানার ওসি মারুফ হোসেন বলেন, অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে। প্রধান আসামিসহ তিনজনকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:00 pm, Monday, 15 June 2026
81 Time View