Jashore , Friday, 23 October 2026
সর্বশেষ:
যশোরে ঢাক-কাঁসরের শব্দে প্রতিমা বিসর্জন রংপুর মেডিকেলে শর্টসার্কিট থেকে আগুন; আহত ৪০ হেফাজতে ইসলামের মধ্যস্থতায় ৭ কওমি দলের নতুন রাজনৈতিক জোট ‘সমমনা ইসলামি দল’ সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: সরকারের কূটনৈতিক ব্যর্থতার অভিযোগে সিপিবির বিক্ষোভ সাত দশকের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’! কোটি টাকার মাছ কেনাবেচার উৎসব যশোরে সার ডিলার নিয়োগে চরম দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ বিরোধী দলের ৫ এমপির অস্ত্র নিয়ে হামলা ও জমি দখলের হুমকি; যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার সরকার চায় ঐক্য, কিন্তু একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি : প্রধানমন্ত্রী যশোরে চিহ্নিত চোর ও চাঁদাবাজ মনিরুল ইসলাম সাগর আটক

রাজনীতিতে অপপ্রচারের প্রতিবাদে যশোরে যুবদলের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক
রাজনীতিতে অপপ্রচার, কুৎসা ও শিষ্টাচারবহির্ভূত সংস্কৃতির প্রতিবাদে এবং সুস্থ ধারার রাজনীতির দাবিতে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে শহরের লালদিঘির পাড়স্থ জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও যশোর জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ এবং সদস্য সচিব আনসারুল হক রানার নেতৃত্বে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।

মিছিলে অংশগ্রহণকারী নেতা-কর্মীরা “রাজনৈতিক অপসংস্কৃতি বন্ধ করো” এবং “চাই সুস্থ ধারার রাজনীতি” লেখা সম্বলিত ব্যানার-ফেস্টুন বহন করেন এবং বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে বক্তারা বলেন, দেশের রাজনৈতিক অঙ্গনে সুস্থ ও ইতিবাচক ধারার রাজনীতি প্রতিষ্ঠায় যুবদল নিরলসভাবে কাজ করে যাচ্ছে। রাজনৈতিক প্রতিপক্ষকে ঘিরে অপপ্রচার, কুৎসা রটনা এবং শিষ্টাচারবহির্ভূত কর্মকাণ্ড দেশের গণতান্ত্রিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে। এ ধরনের রাজনৈতিক অপকৌশল কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

বক্তারা আরও বলেন, দেশের জনগণ এখন একটি পরিচ্ছন্ন, জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ প্রত্যাশা করে। সেই লক্ষ্য বাস্তবায়নে যুবদল রাজপথে সক্রিয় ভূমিকা পালন করে যাবে।

কর্মসূচিতে জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর পাশাপাশি জেলা স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 05:55 pm, Tuesday, 23 June 2026
65 Time View