Jashore , Friday, 23 October 2026
সর্বশেষ:
যশোরে ঢাক-কাঁসরের শব্দে প্রতিমা বিসর্জন রংপুর মেডিকেলে শর্টসার্কিট থেকে আগুন; আহত ৪০ হেফাজতে ইসলামের মধ্যস্থতায় ৭ কওমি দলের নতুন রাজনৈতিক জোট ‘সমমনা ইসলামি দল’ সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: সরকারের কূটনৈতিক ব্যর্থতার অভিযোগে সিপিবির বিক্ষোভ সাত দশকের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’! কোটি টাকার মাছ কেনাবেচার উৎসব যশোরে সার ডিলার নিয়োগে চরম দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ বিরোধী দলের ৫ এমপির অস্ত্র নিয়ে হামলা ও জমি দখলের হুমকি; যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার সরকার চায় ঐক্য, কিন্তু একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি : প্রধানমন্ত্রী যশোরে চিহ্নিত চোর ও চাঁদাবাজ মনিরুল ইসলাম সাগর আটক

আ. লীগের বিচারের দাবিতে যশোরে এনসিপির বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের গুম, খুন, গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে দায়ীদের বিচারের দাবিতে যশোরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যশোর জেলা শাখা। মঙ্গলবার জেলা শহরে এনসিপির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। সমাবেশ ও বিক্ষোভ মিছিলে দলটির নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে এনসিপির নেতা নুরুজ্জামান বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিচার দ্রুত সম্পন্ন করতে হবে। একই সঙ্গে গুম, খুন ও গণহত্যার অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবিও জানান।

অন্যান্য বক্তারা বলেন, দেশে গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে আইনের শাসন নিশ্চিত করা প্রয়োজন। অতীতের বিভিন্ন ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করার মাধ্যমে জবাবদিহিতা প্রতিষ্ঠার ওপর তারা গুরুত্বারোপ করেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন এনসিপি যশোর জেলার যুগ্ম সমন্বয়কারী সাজিদ সারোয়ার, আব্দুল আলিম, বিল্লাল হোসেন, আসমা আক্তার ও আব্দুল মতিন। এছাড়া জাতীয় যুবশক্তি যশোর জেলার আহ্বায়ক ইমদাদ হোসাইন, মুখ্য সংগঠক সোয়ানুর রহমান, যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল নাদিম, শ্রমিক শক্তি যশোর জেলার আহ্বায়ক আলাউদ্দিন হোসাইন, সদস্য সচিব আবু দাউদ সুমনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:59 pm, Tuesday, 23 June 2026
81 Time View