Jashore , Saturday, 24 October 2026
সর্বশেষ:
যশোরে জাতীয় পার্টির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ যশোরে ইয়াবাসহ ‘আইনজীবী সহকারী’ ও আলোচিত লাবনী গ্রেপ্তার যশোরে সার ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে হাটসভা জাতীয় নাগরিক পার্টির পুনর্গঠিত কমিটির আহ্বায়ক নাহিদ, সদস্যসচিব আখতার মণিরামপুরে পাঁচ শহীদ বিপ্লবীর ৫৫তম মৃত্যুবার্ষিকী পালিত যশোর জেনারেল হাসপাতালে ৪০ লাখ টাকার চিকিৎসাসামগ্রী বিতরণ বিশ্ব পোলিও দিবস উপলক্ষে যশোরে রোটারির সচেতনতামূলক র‍্যালি কাল যশোরে ঢাক-কাঁসরের শব্দে প্রতিমা বিসর্জন রংপুর মেডিকেলে শর্টসার্কিট থেকে আগুন; আহত ৪০ হেফাজতে ইসলামের মধ্যস্থতায় ৭ কওমি দলের নতুন রাজনৈতিক জোট ‘সমমনা ইসলামি দল’

যশোরের ব্যবসায়ী ও সমাজসেবক ফজলে রাব্বি মোপাশা আর নেই

নিজস্ব প্রতিবেদক
যশোর জেলা মুদ্রণ শিল্প মালিক সমিতির সভাপতি, বিশিষ্ট রোটারিয়ান, ব্যবসায়ী ও সমাজসেবক ফজলে রাব্বি মোপাশা আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুতে যশোরের সামাজিক, ব্যবসায়িক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে তিনি যশোরে হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হন। তাৎক্ষণিকভাবে তাকে যশোরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। সেখানে চিকিৎসকদের সর্বাত্মক চেষ্টা সত্ত্বেও বুধবার সন্ধ্যায় তিনি মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, আত্মীয়-স্বজন, অসংখ্য শুভাকাঙ্ক্ষী, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তার মরদেহ যশোর শহরের বস্তাপট্টি মোড়স্থ নিজ বাসভবনে আনা হচ্ছে। মরদেহ যশোরে পৌঁছানোর পর জানাজার সময় ও দাফনের বিষয়ে বিস্তারিত জানানো হবে।

ফজলে রাব্বি মোপাশা দীর্ঘদিন ধরে যশোরের ব্যবসায়ী সমাজের একজন সুপরিচিত মুখ ছিলেন। তিনি যশোর জেলা মুদ্রণ শিল্প মালিক সমিতির সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন। এছাড়া তিনি বিএনপির রাজনীতির সঙ্গেও জড়িত ছিলেন।

রোটারি আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে তিনি সমাজসেবামূলক নানা উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার নেতৃত্ব ও অবদান যশোরের বিভিন্ন সামাজিক সংগঠন ও প্রতিষ্ঠানে স্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন তার সহকর্মীরা।

তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এবং সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:27 pm, Wednesday, 24 June 2026
58 Time View