Jashore , Friday, 23 October 2026
সর্বশেষ:
যশোরে ঢাক-কাঁসরের শব্দে প্রতিমা বিসর্জন রংপুর মেডিকেলে শর্টসার্কিট থেকে আগুন; আহত ৪০ হেফাজতে ইসলামের মধ্যস্থতায় ৭ কওমি দলের নতুন রাজনৈতিক জোট ‘সমমনা ইসলামি দল’ সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: সরকারের কূটনৈতিক ব্যর্থতার অভিযোগে সিপিবির বিক্ষোভ সাত দশকের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’! কোটি টাকার মাছ কেনাবেচার উৎসব যশোরে সার ডিলার নিয়োগে চরম দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ বিরোধী দলের ৫ এমপির অস্ত্র নিয়ে হামলা ও জমি দখলের হুমকি; যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার সরকার চায় ঐক্য, কিন্তু একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি : প্রধানমন্ত্রী যশোরে চিহ্নিত চোর ও চাঁদাবাজ মনিরুল ইসলাম সাগর আটক

যশোরে ১২ দিন ধরে নিখোঁজ কৃষক হারুন পরিবারের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
যশোরের মণিরামপুর উপজেলার গোপীকান্তপুর গ্রামের কৃষক হারুনার রশিদ (৪৬) নিখোঁজ হওয়ার ১২ দিন পরও তার কোনো সন্ধান না মেলায় সংবাদ সম্মেলন করেছে পরিবার। বুধবার দুপুরে প্রেসক্লাব যশোরে আয়োজিত সংবাদ সম্মেলনে তাকে দ্রুত জীবিত উদ্ধার এবং ঘটনার রহস্য উদ্ঘাটনে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিখোঁজের বড় ভাই, অবসরপ্রাপ্ত শিক্ষক এমরান আলী মাস্টার। তিনি জানান, গত ২০ জুন বিকেলে কেশবপুরে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন হারুনার রশিদ। এরপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি। পরদিন ২১ জুন মণিরামপুর থানায় এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

তিনি বলেন, পুলিশি তদন্তে হারুনার রশিদের ব্যবহৃত মোবাইল ফোনের সর্বশেষ অবস্থান শনাক্ত হয় সাতক্ষীরার কলারোয়া উপজেলার জুইখালী কামারালী এলাকায়। এরপর থেকেই ফোনটি বন্ধ পাওয়া যায়। ওই এলাকায় বিভিন্নভাবে খোঁজাখুঁজি করা হলেও তার কোনো সন্ধান মেলেনি।

পরিবারের দাবি, বর্তমানে ঘটনাটি অধিকতর তদন্তের জন্য র‌্যাব-৬-এর কাছে হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ তাদের জানিয়েছে।

সংবাদ সম্মেলনে হারুনার রশিদের স্ত্রী শিল্পি বেগম বলেন, বাজারে থাকা অবস্থায় একটি রহস্যজনক ফোনকল পাওয়ার পরই তার স্বামী তড়িঘড়ি করে বেরিয়ে যান। এরপর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি নিখোঁজ থাকায় তারা চরম মানবিক ও আর্থিক সংকটে পড়েছেন। প্রযুক্তির এই যুগে ১২ দিন পার হলেও তদন্তে দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় পরিবার উদ্বেগ ও হতাশা প্রকাশ করে দ্রুত হারুনার রশিদকে জীবিত উদ্ধার এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানায়।

সংবাদ সম্মেলনে হারুনার রশিদের স্ত্রী, সন্তানসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:18 pm, Wednesday, 1 July 2026
59 Time View