Jashore , Thursday, 22 October 2026
সর্বশেষ:

বাংলা প্রথম পত্র দিয়ে শুরু হলো এইচএসসি পরীক্ষা

স্বাধীন কন্ঠ ডেস্ক
সারাদেশে আজ থেকে শুরু হচ্ছে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। আজ বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টায় বাংলা প্রথম পত্রের মাধ্যমে এই মহাযজ্ঞ শুরু হচ্ছে।

এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিচ্ছেন। সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে শিক্ষা বোর্ডগুলো এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।

প্রকাশিত রুটিন অনুযায়ী, তত্ত্বীয় বা লিখিত পরীক্ষা আজ ২ জুলাই থেকে শুরু হয়ে চলবে আগামী ৮ আগস্ট পর্যন্ত। এরপর ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

সাধারণত দুই শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম শিফটের পরীক্ষা সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে দুপুর ১টা পর্যন্ত। আর দ্বিতীয় শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হবে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। বোর্ড কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী, পরীক্ষা শুরু হওয়ার অন্তত ৩০ মিনিট আগে (সকাল ৯টা ৩০ মিনিট) পরীক্ষার্থীদের অবশ্যই নিজ নিজ পরীক্ষাকক্ষে আসন গ্রহণ করতে হবে।

এ বছর নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে দেশের ১১টি শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। এর মধ্যে, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে ১০ লাখ ৬৯ হাজার ৭১৪ জন। মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে ২ লাখ ৮৬৯ জন।

বোর্ড সূত্রে জানা গেছে, গত বছরের তুলনায় এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ১৯ হাজার ৪৭২ জন।

পরীক্ষার সার্বিক নিরাপত্তা ও প্রশ্ন ফাঁসের গুজব রোধে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ছাড়া সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পরীক্ষা কেন্দ্রগুলোতে যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে কেন্দ্র সচিব ছাড়া অন্য কারো মোবাইল ফোন বা অননুমোদিত ইলেকট্রনিক ডিভাইস বহনের ওপর কঠোর নিষেধাজ্ঞা রয়েছে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 10:59 am, Thursday, 2 July 2026
123 Time View