Jashore , Saturday, 24 October 2026
সর্বশেষ:
যশোরে জাতীয় পার্টির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ যশোরে ইয়াবাসহ ‘আইনজীবী সহকারী’ ও আলোচিত লাবনী গ্রেপ্তার যশোরে সার ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে হাটসভা জাতীয় নাগরিক পার্টির পুনর্গঠিত কমিটির আহ্বায়ক নাহিদ, সদস্যসচিব আখতার মণিরামপুরে পাঁচ শহীদ বিপ্লবীর ৫৫তম মৃত্যুবার্ষিকী পালিত যশোর জেনারেল হাসপাতালে ৪০ লাখ টাকার চিকিৎসাসামগ্রী বিতরণ বিশ্ব পোলিও দিবস উপলক্ষে যশোরে রোটারির সচেতনতামূলক র‍্যালি কাল যশোরে ঢাক-কাঁসরের শব্দে প্রতিমা বিসর্জন রংপুর মেডিকেলে শর্টসার্কিট থেকে আগুন; আহত ৪০ হেফাজতে ইসলামের মধ্যস্থতায় ৭ কওমি দলের নতুন রাজনৈতিক জোট ‘সমমনা ইসলামি দল’

এইচএসসি পরীক্ষার প্রথম দিনে যশোরে অভিভাবকদের মাঝে ছাত্রদলের খাবার পানি বিতরণ

নিজস্ব প্রতিবেদক
এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে যশোরের বিভিন্ন পরীক্ষাকেন্দ্রের বাইরে অপেক্ষমাণ অভিভাবকদের মাঝে বিশুদ্ধ খাবার পানি বিতরণ করেছে যশোর জেলা ছাত্রদল।

বৃহস্পতিবার (২ জুলাই) শহরের এম এম কলেজ, সিটি কলেজ, যশোর কলেজ, ডক্টর আব্দুর রাজ্জাক মিউনিসিপাল কলেজ এবং মহিলা কলেজ পরীক্ষাকেন্দ্রে একযোগে এ কর্মসূচি পালন করা হয়। পরীক্ষা চলাকালে কেন্দ্রের বাইরে অপেক্ষমাণ অভিভাবকদের হাতে বিশুদ্ধ খাবার পানি তুলে দেন ছাত্রদলের নেতাকর্মীরা।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এ মানবিক উদ্যোগ বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেছেন যশোর-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি, যুগ্ম আহ্বায়ক শেখ হাসান ইমাম, এম এম কলেজ ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম বিল্টু, সাধারণ সম্পাদক আকিব আনোয়ার, সাংগঠনিক সম্পাদক শুভসহ জেলা ও কলেজ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা।

নেতৃবৃন্দ বলেন, প্রচণ্ড গরমে দীর্ঘ সময় পরীক্ষাকেন্দ্রের বাইরে অপেক্ষা করতে হওয়া অভিভাবকদের কিছুটা স্বস্তি দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তারা জানান, ভবিষ্যতেও যশোর জেলা ছাত্রদল জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 06:53 pm, Thursday, 2 July 2026
62 Time View