Jashore , Saturday, 24 October 2026
সর্বশেষ:
যশোরে জাতীয় পার্টির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ যশোরে ইয়াবাসহ ‘আইনজীবী সহকারী’ ও আলোচিত লাবনী গ্রেপ্তার যশোরে সার ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে হাটসভা জাতীয় নাগরিক পার্টির পুনর্গঠিত কমিটির আহ্বায়ক নাহিদ, সদস্যসচিব আখতার মণিরামপুরে পাঁচ শহীদ বিপ্লবীর ৫৫তম মৃত্যুবার্ষিকী পালিত যশোর জেনারেল হাসপাতালে ৪০ লাখ টাকার চিকিৎসাসামগ্রী বিতরণ বিশ্ব পোলিও দিবস উপলক্ষে যশোরে রোটারির সচেতনতামূলক র‍্যালি কাল যশোরে ঢাক-কাঁসরের শব্দে প্রতিমা বিসর্জন রংপুর মেডিকেলে শর্টসার্কিট থেকে আগুন; আহত ৪০ হেফাজতে ইসলামের মধ্যস্থতায় ৭ কওমি দলের নতুন রাজনৈতিক জোট ‘সমমনা ইসলামি দল’

মালয়েশিয়া পারলে আমরাও কাঁঠাল এক্সপোর্ট করতে পারবো: সংসদে প্রধানমন্ত্রী

স্বাধীন কন্ঠ ডেস্ক
মালয়েশিয়া প্রতিবছর চীনে বিলিয়ন ডলারের ডুরিয়ান রপ্তানি করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “তারা যদি পারে নিশ্চয়ই আমরা কাঁঠালও এক্সপোর্ট (রপ্তানি) করতে পারবো এবং এর মাধ্যমে আমরা নিশ্চয়ই বড় বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হবো।”

আজ বুধবার (৮ জুলাই) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ২১তম দিনে এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

অধিবেশনে ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য মো. কামরুল হাসান তাঁর নির্বাচনি এলাকা ফুলবাড়িয়ায় প্রচুর পরিমাণে লেবু, আনারস ও কাঁঠাল উৎপাদনের কথা উল্লেখ করেন। এই ফলগুলোকে জাতীয় অর্থনীতিতে কাজে লাগাতে সেখানে একটি কৃষিভিত্তিক শিল্পাঞ্চল গড়ে তোলা হবে কিনা—প্রধানমন্ত্রীর কাছে তা জানতে চান।

জবাবে প্রধানমন্ত্রী বলেন, “বেশ কয়েক বছর আগে ফুলবাড়িয়ায় আনারসের ইন্ডাস্ট্রি করা হয়েছিল, কিন্তু বিভিন্ন কারণে সেটি বন্ধ হয়ে গিয়েছে। আমরা উদ্যোগ গ্রহণ করছি, কৃষি খাতের বন্ধ হয়ে যাওয়া মিল-ফ্যাক্টরিগুলো আবার চালু করার জন্য। আলাদাভাবে ওখানে নতুন ইন্ডাস্ট্রিয়াল জোন করার পরিকল্পনা নেই, তবে যেটা বন্ধ হয়ে গেছে সেটাকে কীভাবে চালানো যায়—সেই চেষ্টা আমরা করছি।”

চীন ও মালয়েশিয়া সফরের অভিজ্ঞতা তুলে ধরে প্রধানমন্ত্রী আরও বলেন, “কিছু দিন আগে চীন সফরে আমরা একটি চুক্তি স্বাক্ষর করেছি। আমাদের দেশের কাঁঠাল চীনের মানুষ খুব পছন্দ করেন। ইনশাআল্লাহ এই দেশ থেকে চীনে আমরা কাঁঠাল রফতানি করবো।”

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার সূত্র টেনে তিনি বলেন, “মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন, তাদের ডুরিয়ান ফলটি দেখতে অনেকটা কাঁঠালের মতো। মালয়েশিয়া প্রতি বছর চায়নাতে বিলিয়ন ডলারের ডুরিয়ান এক্সপোর্ট করে। তারা পারলে আমরাও কাঁঠাল রপ্তানি করে বড় অংকের বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো।”

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 06:47 pm, Wednesday, 8 July 2026
62 Time View