Jashore , Saturday, 24 October 2026
সর্বশেষ:
যশোরে জাতীয় পার্টির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ যশোরে ইয়াবাসহ ‘আইনজীবী সহকারী’ ও আলোচিত লাবনী গ্রেপ্তার যশোরে সার ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে হাটসভা জাতীয় নাগরিক পার্টির পুনর্গঠিত কমিটির আহ্বায়ক নাহিদ, সদস্যসচিব আখতার মণিরামপুরে পাঁচ শহীদ বিপ্লবীর ৫৫তম মৃত্যুবার্ষিকী পালিত যশোর জেনারেল হাসপাতালে ৪০ লাখ টাকার চিকিৎসাসামগ্রী বিতরণ বিশ্ব পোলিও দিবস উপলক্ষে যশোরে রোটারির সচেতনতামূলক র‍্যালি কাল যশোরে ঢাক-কাঁসরের শব্দে প্রতিমা বিসর্জন রংপুর মেডিকেলে শর্টসার্কিট থেকে আগুন; আহত ৪০ হেফাজতে ইসলামের মধ্যস্থতায় ৭ কওমি দলের নতুন রাজনৈতিক জোট ‘সমমনা ইসলামি দল’

যশোরে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার দাফন উপলক্ষে শোক সভা ও মিছিল

নিজস্ব প্রতিবেদক
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা রাহবারে মুয়াজ্জাম আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী হুসাইনী খামেনাই-এর দাফন ও বিদায় উপলক্ষে যশোরে শোক স্মরণ সভা ও শোক মিছিল অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে যশোর প্রেস ক্লাবে ‘ইনকিলাব এ মাহদী মিশন’ এর সার্বিক তত্ত্বাবধানে ও উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রয়াত রাহবারের দাফন বৃহস্পতিবার পবিত্র মাশহাদ শহরে ইমাম আলী ইবনে মুসা আর রেজা (আ.)-এর রওজা প্রাঙ্গণে সম্পন্ন হয়েছে। বিদায়ের এই শোকে নিজেদের শামিল রাখতে এবং তাঁর স্মরণের উদ্দেশ্যে এই বিশেষ অনুষ্ঠানের ডাক দেওয়া হয়।

শোক স্মরণ সভায় উপস্থিত ছিলেন, রাহবার আয়াতুল্লাহ খামেনাই-এর বাংলাদেশের প্রতিনিধি হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন ড. সাইয়েদ মাহদী আলী যাদেহ মুসাভী, ইরানের কোম ইসলামিক সেমিনারির প্রধান শিক্ষক ও গবেষক সাইয়্যেদ মুস্তফা মুসাভী এবং ইরানের রাহবারের দপ্তরের প্রধান নির্বাহী কর্মকর্তা কাশেম শাবানকারী।

এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা ইরান কালচারাল কাউন্সিলের কালচারাল কাউন্সেলর মাহদী মৌলী আরানী, প্রাচ্য আকাদেমির ফাউন্ডার লেখক ও গবেষক বেনজিন খান, যশোর ইনস্টিটিউটের সহ-সভাপতি কবি ও লেখক কাসেদুজ্জামান সেলিম এবং বাংলাদেশ ইমামিয়া উলামা সোসাইটির সম্পাদক হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন আব্দুল কুদ্দুস বাদশাহ।

প্রধান অতিথি ড. স্যাইয়েদ মাহদী আলী জাদেহ মুসাভী বলেন, আমেরিকান বা পশ্চিমাদের মুখোশ উন্মোচন করে দিয়েছিলেন আয়াতুল্লাহ খামেনি। আয়াতুল্লাহ খামেনি বিশ্ববাসীকে বলেছিলেন পশ্চিমাদের তিনটি রোগ আছে। প্রথমত তারা মুখোশধারী শয়তান। তাদের কথার সাথে কাজের কোন মিল নেই। দ্বিতীয়ত তারা বিভিন্ন দেশে আধিপত্য বিস্তর করতে পছন্দ করে। আধিপত্যের মাধ্যমে বিভিন্ন জাতিতে নিজেদের গোলাম বানিয়ে রেখেছে। যেটা কোন সভ্য সমাজে কারো জন্য কাম্য নয়। তৃতীয়ত পশ্চিমারা অন্যের সম্পদ লুটপাট করে নিজেরা ভোগ করতে পছন্দ করে। পশ্চিমারা বিশ্বের বহু জাতির উপর নির্যাতন, দমন, নিপীড়ন চালিয়েছে। বিশেষ করে মুসলিম দেশের উপর তারা বেশি দমন নিপীড়ন চালিয়েছে। মুসলমানদের সম্পদ লুটপাট করেছে। আয়াতুল্লাহ খামেনির চিন্তা, দর্শনের কাছে তারা টিকে থাকতে পারেনি। যুদ্ধ সমঝোতার নাটক করে সুকৌশলে তারা আয়াতুল্লাহ খামেনিকে শহীদ করে। এতে ইরান মোটেও বিচলিত নয়। ইরানের দেশপ্রেমি সাধারণ নাগরিক শোককে শক্তিতে রূপান্তরিত করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:54 pm, Thursday, 9 July 2026
48 Time View