Jashore , Friday, 23 October 2026
সর্বশেষ:
যশোরে ঢাক-কাঁসরের শব্দে প্রতিমা বিসর্জন রংপুর মেডিকেলে শর্টসার্কিট থেকে আগুন; আহত ৪০ হেফাজতে ইসলামের মধ্যস্থতায় ৭ কওমি দলের নতুন রাজনৈতিক জোট ‘সমমনা ইসলামি দল’ সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: সরকারের কূটনৈতিক ব্যর্থতার অভিযোগে সিপিবির বিক্ষোভ সাত দশকের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’! কোটি টাকার মাছ কেনাবেচার উৎসব যশোরে সার ডিলার নিয়োগে চরম দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ বিরোধী দলের ৫ এমপির অস্ত্র নিয়ে হামলা ও জমি দখলের হুমকি; যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার সরকার চায় ঐক্য, কিন্তু একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি : প্রধানমন্ত্রী যশোরে চিহ্নিত চোর ও চাঁদাবাজ মনিরুল ইসলাম সাগর আটক

ঝিকরগাছায় ঝোপঝাড় থেকে আ. লীগ নেতার মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
যশোরের ঝিকরগাছা উপজেলায় সাখাওয়াত হোসেন সাকা নামের এক স্থানীয় আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার নির্বাসখোলা ইউনিয়নের বাউসা গ্রামের একটি ঝোপঝাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত সাখাওয়াত হোসেন সাকা নির্বাসখোলা ইউনিয়নের বাউসা গ্রামের বাসিন্দা এবং স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাউসা গ্রামের একটি ঝোপঝাড়ে সাকার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।

স্থানীয়দের দাবি, ঘটনার পর ইউনিয়ন বিএনপির নেতা হাফিজুরকে গ্রাম থেকে পুলিশ আটক করে নিয়ে গেছে। তবে পুলিশ এখনো তাকে আটকের বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি।

এ বিষয়ে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এটি হত্যাকাণ্ড কি না তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি কীভাবে মারা গেছেন তা এখনো কেউ বলতে পারছে না। আমরা মরদেহ উদ্ধার করে নিয়ে এসেছি। এই ঘটনায় কাউকে আটক করা হয়নি।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং মৃত্যুর রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে। ঘটনা খতিয়ে দেখতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:27 pm, Wednesday, 15 July 2026
61 Time View